বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে সিয়াম ও মেঘলা নামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে শ্রীবরদী উপজেলার পৌর শহরের শেখদি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)। এদের মধ্যে রাজিবপুর গ্রামের মনিরকে উন্নত চিকিৎসরা জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ীগামী মেঘলা পরিবহন ও রৌমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সিয়াম পরিবহনের বাস। বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস দুটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌছামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ১৮ জন আহত হয়। এসময় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে শফিকুল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও মনিরকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু

সুর সম্রাট উস্তাদ রসিদ আলী খানের চির বিদায়

বিকাশ প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করলো ১৬ বছরের কিশোর 

গুরুদাসপুরে মোবাইল কোট অভিযান পরিচালনা 

মুক্তিপণে ফিরলো ঈদগড়ের অপহৃত যুবক : পুলিশী টহল জোরদারের দাবী 

ঝিকরগাছা থানার দু’এএসআইসহ এক কনস্টেবলের বিদায় সংবর্ধনা

না’গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া

রাণীশংকৈলে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন বাবর আলী 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা