বাংলাদেশ সকাল
শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শোকজের জবাব দিলেন প্রতিমন্ত্রী পলক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে নিজের প্রতিনিধি মারফত শোকজের জবার দেন প্রতিমন্ত্রী পলক।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২১ জন প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারন দর্শানোর নোটিশ দেন নির্বাচন কমিশন। এর জবাবে নাটোর সার্কিট হাউজে নাটোর-৩ আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান পাবনা জেলা সহকারি জজ আদালতের বিচারক মোস্তফা কামালের কাছে প্রতিমন্ত্রী পলক স্বাক্ষরিত শোকজের লিখিত জবাবের চিঠি তুলে দেন তাঁর ব্যক্তিগত সচিব ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।

এ ব্যাপারে জানতে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সচিব মাওলানা রুহুল আমিন জানান, সিংড়ার সর্বস্তরের মানুষ ভোট নিয়ে উৎসাহী। মনোনয়ন জমা দেবার দিন আমরা চেষ্টা করেও নৌকাপাগলদের জনস্রোত ঠেকাতে পারি নাই। তারা একেবারে সহকারি রিটার্নিং কর্মকর্তার দরজা পর্যন্ত চলে আসে।এটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত। তবুও মাননীয় প্রতিমন্ত্রী নির্বাচন কমিশন ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে জবাব পাঠিয়েছে।আজ শুক্রবার তাঁর(প্রতিমন্ত্রীর) শ্বশুরের কুলখানি অনুষ্ঠিত হওয়ার ঘরোয়া আয়োজনে ব্যস্ত থাকায় নিজে উপস্থিত হতে পারেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের শিল্প-কারখানা পরিদর্শনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না

দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উপজেলার ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে

তালবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আমতলীতে কেন্দ্রীয় দীপাবলি উৎসবমুখর পরিবেশে উদযাপন 

বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহের সাথে চুক্তি স্বাক্ষর মসিকের

আমাদের উত্তরা ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত

দীর্ঘ ১৫ বছর পর পাইকগাছা রুকন সমাবেশ অনুষ্ঠিত জামায়াত ইসলামীর