বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শোকজ এর জবাব দিলেন ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আচরণ বিধি লঙ্ঘনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন।

এর আগে গতকাল এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ নোটিশ দেন নাটোর-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পাবনার সহকারী জজ আরিফুল ইসলাম। ট্রাক প্রতীকের(স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুসের) পক্ষে যে মেম্বর-চেয়ারম্যান ভোট চাইবে তাকে পিছমোড়া করে বেঁধে রাখার নির্দেশ দেওয়ার অভিযোগে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে এই নোটিশ দেয়া হয়েছিল।

নৌকার পার্থী ও সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আজ (২৭ ডিসেম্বর) বুধবার সকাল ১১টার কিছু পরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্ব- শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার ব্যাখ্যায় বলেন, গত ২৩ ডিসেম্বর রাতে গুরুদাসপুরের মকিমপুর মৎস্যজীবী পাড়ায় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন ও সাফল্য এবং তাকে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করছিলেন। তখন চাপিলা ইউনিয়ন পরিষদের নৌকা মার্কা নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মাদকাসক্ত হয়ে একদল লোক নিয়ে তাকে উদ্দেশ্য করে নৌকা মার্কা প্রতীকের বিরুদ্ধে শ্লোগান দেয়।

সেই পরিস্থিতিতে তিনি ভুলবশত: তাদের ট্রাকের সাথে বাঁধার কথা বলেছেন। এ জন্য তিনি নিজে আন্তরিক ভাবে দুঃখিত ও অনুতপ্ত। নৌকার প্রার্থী আরও বলেন, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত অনিচ্ছাকৃত ভুল কথাটির বিষয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী লিখিত ব্যাখ্যা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচির ডাক বিএনপি’র

আবারও যশোর বাহাদুরপুরের ঐতিহ্যবাহী মেঘদূত ক্লাবের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ  

আমতলীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

আধুনিক কৃষি যান্ত্রিকরনের দিকে ঝুঁকছে রাণীনগরের কৃষকরা

সওজ কর্তৃপক্ষের গাফিলতি: জগন্নাথপুরে সেতু ভেঙ্গে প্রাণ গেল দুই পরিবহণ শ্রমিকের 

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে বলেশ্বর নদে অর্ধশত নৌকায় জেলেদের বিক্ষোভ 

কক্সবাজার মহেশখালীতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে পানের ভাস্কর্য

নাটোরে জেলা ইজতেমায় মুসল্লির ঢল