বাংলাদেশ সকাল
সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্রম কল্যাণ সংস্থার উপহার সামগ্রী পেল অসহায় বঞ্চিতরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার॥ বিগত সপ্তাহে চট্টগ্রাম নগরীতে ৩০ বছরের রেকর্ড পরিমান ভারী বর্ষনের ফলে আকস্মিক বন্যা তলিয়ে যায় নিচু এলাকা। টানা পাঁচ দিনের জলাবদ্ধতায় ঘরবাড়ি কোমড় পরিমান পানিতে ডুবে চরম বেকায়দায় পড়ে নগরবাসী। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিন্মবিত্তের মানুষগুলো। পানিতে নষ্ট হয়ে পড়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রসহ খাদ্যদ্রব্য। এদিকে বিভিন্ন অঞ্চল থেকে কর্মের খোজে আসা মানুষগুলো পরিচিত না হওয়ায় বঞ্চিত হয়েছে সরকারি বেসরকারি ত্রান ও সাহায্য থেকে। এদের কথা বিবেচনায় দক্ষিন এশিয়ার একমাত্র শ্রম কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন শ্রম কল্যাণ সংস্থা (এল ডব্লিউ ও) অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী (খাদ্য দ্রব্য) বিতরণ করেছে।

সমাজসেবক মো: শাহজাহানের অর্থায়নে ও (এল ডব্লিউ ও)’র নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন আরাকান রোড সংলগ্ন সিএন্ডবি (বালুরটাল) এলাকার সংগঠনের অফিসের নিচে অসহায় ও সুবিধাবঞ্চিতদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন মো: শাহজাহান, মো: আবু সাঈদ, আশরাফ হোসেন রোকন, মো: টিপু, সৈয়দ আবদুল আজিম মুন্না, মোহাম্মদ সারোয়ার হোসেন, মো: শাহিন, মো: ফিরোজ, আমান উল্লাহ, মোঃ মহিউদ্দিন প্রমুখ।

এসময় সামর্থ্যবান নাগরিকদের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে মোঃ শাহজাহান বলেন, এই উপহার সামগ্রী (খাদ্য দ্রব্য) ভিক্ষা নয়, এটা সামর্থ্যবানদের পক্ষ থেকে আপনাদের প্রাপ্য। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য বিবেচনা করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের নিয়ে যতটুকু সম্ভব তা নিয়ে মানুষদের পাশে দাড়াচ্ছি। সামর্থ্যবান নাগরিকদের প্রতি আহবান আপনারাও মানবসেবার এ সুযোগ থেকে বঞ্চিত হবেননা। কষ্টে থাকা মানুষদের খাবার ও অর্থসহায়তা দিন, আসুন সকলে মিলে গড়ে তুলি মানবিক পরিবেশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। পরস্পর সহযোগিতার মাধ্যমে পিছিয়ে পড়াদের সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

এদিকে গতকাল (শুক্রবার) কালুরঘাট ভারী শিল্প এলাকায় খালি জায়গায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা ও বীজ রোপন করা হয়। সেখান থেকে চলতি বছরের মধ্যেই ৫০ হাজার বৃক্ষ রোপনের অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর মনিহার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ দখলদার উচ্ছেদ 

ডিমলা সাবরেজিষ্টার অফিসে নানা অনিয়ম তদন্তে দুদক টিম

ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ১৫ আগষ্টের স্মরণ সভা অনুষ্ঠিত 

জাতীয় গ্রিডে যুক্ত হল এসএস পাওয়ার প্লান্টের ১২২৪ মেগাওয়াট বিদ্যুৎ 

কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধ ‘র্ষ’ ণের পর হ’ ত্যা; ভুট্টা ক্ষেতে মিলল লা’ শ

এদেশে কোন গণতান্ত্রিক নির্বাচনে আ.লীগ ক্ষমতায় আসেনি আগামী ১০০ বছরেও আসবে না -নিতাই রায় চৌধুরী

পাকিস্তান নির্বাচনে এগিয়ে ইমরান সমর্থিতরা, দ্বিতীয় স্থানে নওয়াজের দল

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রায়

বৃটেনের ওয়েলসের কার্ডিফে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বড়াইগ্রামে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ