বাংলাদেশ সকাল
রবিবার , ১২ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিকের উপর হামলা: কারাগারে চেয়ারম্যান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২ মে) দুপুরে আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে; শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক সিবেন্দ্র দাস বলেন,আদালতের আদেশের পর প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন জুয়েলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুক আলম বলেন,আসামী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল অস্থায়ী জামিনে ছিলেন।আজ বিজ্ঞ আদলতে এসে জামিন প্রার্থনা করলে দিরাই আমলি আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে দিরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক জোসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক আহত হন। ওই দিন রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে তিন ফসলি জমিতে মাটি কেটে বিক্রি; মোবাইল কোর্টে জরিমানা ইউএনওর 

বাগাতিপাড়ায় উন্নয়ন ও শান্তি সমাবেশে জনতার ঢল

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী টিপুর মতবিনিময় 

বদলগাছীতে অবৈধ চায়না জাল ধ্বংসে অভিযান

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে দুই যুবকের ম’র’দে’হ উদ্ধার 

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

ঈআউবি স্কুল শিক্ষার্থীদের উপর হামলা

নাটোরে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা; গ্রেফতার প্রতারক 

গঙ্গাচড়ায় প্রশিক্ষণের অর্থের নয়-ছয়; সরকারি অফিসকে বানানো হয়েছে রান্নাঘর

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ৫ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের মনোনয়ন বাতিল