বাংলাদেশ সকাল
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরায় ছয় কোটি টাকার এলএসডি ও ১শ পিচ ইয়াবা সহ আটক কারবারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন : ছয় কোটি টাকার এলএসডি ও ১শ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

মঙ্গলবার ৩১ অক্টোবর দিবাগত রাত সাড়ে নটার দিকে সদরের মাহমুদপুর এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাবসায়ীসহ এ সব মাদক আটক করে।আটককৃতের নাম মাসুদ আলম(৩৮)। তিনি আলিপুর মাহমুদপুর এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকাদিয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করাহয়।

থানার এসআই সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, এএসআই জিল্লুর রহমান, এএসআই শাহানুর আলম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করে তাহার হেফাজত হতে ০৬(ছয়) বোতল LSD (এলএসডি) নামক মাদকদ্রব্য, যার মোট ওজন ৬০০ এমএল, মূল্য অনুমান ৬,২৪,০০,০০০/- (ছয় কোটি চব্বিশ লক্ষ) টাকা ও ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ সংক্রান্তে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলেও জানন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বর্ষাকালে ঈদগাঁওতে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ার আশংকা

কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য অর্জন সহজ হয়েছে : প্রধানমন্ত্রী

যশোরে ইজিবাইক থেকে পড়ে যুবকের মৃত্যু

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন; ১১টি পদের বিপরীতে প্রার্থী ১৯ 

বরগুনায় ভারতে অবস্থানরত শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি’র সেমিনার

রাণীনগরে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দেবহাটায় মাছের পাশাপাশি ভেঁড়িতে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী