বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিআইডির জালে প্রতারক চক্রের দুই সদস্য, বিদেশে পাঠানোর নামে লুট বিপুল পরিমাণ অর্থ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ :

চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পালানোর সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোর জেলা সিআইডি।

গত সোমবার রাত ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন, মুন্সিগঞ্জ জেলার তোফাজ্জ্বল হোসেনের ছেলে নবীন হোসন সাগর ও তার সৎ ভাই চাঁদপুর জেলার কবির সরদারের ছেলে নাহিয়ান হোসেন নাহিদ।

যশোর সিআইডির পরিদর্শক কাজী কামাল জানান চাকরি দেওয়ার কথা বলে, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পলাতক ছিলেন। এ বিষয়ে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানার মামলা করে। পরে সিআইডি যশোর কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।

কাজী কামাল আরো জানান, ডিজিটাল তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক যাচাই-বাছাই করে সিআইডি যশোরের বিশেষ পুলিশ সুপার মহীউদ্দীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি উপ-পরিদর্শক বখতিয়ার রহমানের নেতৃত্বে উক্ত মামলার প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এইভাবে বিগত সময়ে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদের আটকের জন্য জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে আদালতে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগড়ে বাউকুল বাগানে রাতে অন্ধকারে শতাধিক গাছ কর্তন: ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি 

ঝিকরগাছার পল্লীতে তুচ্ছ ঘটনায় আহত ২ : নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার 

অভয়নগরে মাছের ঘের থেকে গদখালীর ইজিবাইক চালকের লাশ উদ্ধার 

প্রি-কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে বৃটেনের কার্ডিফে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবাদ সভা 

জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা : সিরাজুল হক মঞ্জু

সীতাকুণ্ডে ৮ কলেজে ১৯৫৪ জন এইচএসসি পরিক্ষার্থী, পাশ করেছে ১৩০৬; ৬ মাদরাসায় পরিক্ষার্থী ২০০ পাশ ১৯৪ জন

দীর্ঘ ৫৬ বছর পর অবহেলিত রাস্তার কাজের উদ্বোধন 

নিরাপত্তা শঙ্কায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১২