সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে বহু ডাকাতি মামলার আসামী এক ব্যবসায়ীর ম্যানেজারকে মারধর করে টাকা চিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, ৪নং মুরাদপুর ইউনিয়নের এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মমিন সুমন ও নাইমুল ইসলাম অপু দোয়াজি পাড়া (৭নং ওয়ার্ড) এর বাসিন্দা রেহান উদ্দিনের কাছে দীর্ঘদিন ধরে টাকা দাবী করে আসছে। এমনকি তার ডিস ব্যবসা ক্ষতি সাধন করার জন্য পায়তারা করে আসছে।এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দোয়াজি পাড়ার সেলুনের দোকানের সামনে রেহানের ম্যানেজার সাইফুল ইসলাম রাশেদকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ইতিপূর্বে সুমনের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা ও হত্যা মামলাসহ মোট ৭টি মামলা আছে এবং একপ্রকার পুরা এলাকাবাসী তার কাছে জিম্মি অবস্থায় আছে । উল্লেখ্য রেহান একজন ডিস ও এন্টারনেট ব্যবসায়ী। তাকে জানে মেরে ফেলার হুমকি ধমকি দিচ্ছে এবং তার কাছে কল রেকর্ডিং আছে বলে রেহান জানান।
এ ব্যাপারে মডেল থানার মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন,তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।




















