বাংলাদেশ সকাল
রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ভারতীয় চিনি এবং কয়লা আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ॥ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় চিনাকান্দি বিওপির টহল দল (১ জানুয়ারি) রবিবার বেলা ১:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১১/২- এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে (৯০ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,০০০/- টাকা।

একই দিনে জেলার তাহিরপুর উপজেলায় লাউরগড় বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে (২,৫০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা।

অপরদিকে চারাগাঁও বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে (১,০০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২০,০০০/- টাকা।

সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিওপির টহল দল (৫:৩০ ঘটিকায়) সীমান্ত মেইন পিলার ১২১৭ এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের রংগারচর নামক স্থান হতে (৮০ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৬০০/- টাকা।

জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় চিনাকান্দি বিওপির টহল দল (৩১ ডিসেম্বর) শনিবার ৯:০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান হতে (৪৪ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৪০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পিবিজিএম পরিচালক মো: মাহবুবুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ভারতীয় চিনি এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সর্বমোট সিজার মূল্য- ৯৩,০০০/-টাকা

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে অষ্টমীতলা আন্ত:জেলা বাস টার্মিনাল এর শুভ উদ্বোধন

শেরপুরে অটো চালককে খুন করে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২ কিশোর 

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে দুই যুবকের ম’র’দে’হ উদ্ধার 

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত 

সংখ্যালঘু নয় আমরা সবাই ভাই ভাই : কর্ণেল সানবীর 

দেবহাটার নবাগত ইউএনওকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

শেরপুরে নারী ফুটবলার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া শাখার নবগঠিত আহবায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ নারায়ণ চন্দ্র চন্দ এমপি’র

সাতক্ষীরায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈদগাঁওতে ভরদুপুরে লোকারণ্যে ভেঙে পড়ল বৈদ্যুতিক ট্রান্সফরমার