বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্বর্ণার বোলিং নৈপুণ্যে ১১ বছর পর দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ নারী দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক : লেগ স্পিনার স্বর্ণা আকতারের বোলিং নৈপুণ্যে ১১ বছর পর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। খবর বাসস।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ বাংলাদেশ নারী দল ১৩ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ১২বারের মোকাবেলায় দ্বিতীয়বারের মত প্রোটিয়াদের হারালো বাংলাদেশ।

সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দ্বিতীয় জয়ের ইতিহাস সৃষ্টি করলো টাইগ্রেসরা।

বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ নারী দল। ওপেনার মুরশিদা খাতুনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৯ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন মুরশিদা। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৬টি চারে ২১ বলে অনবদ্য ৩৪ আরেক ওপেনার শামিমা সুলতানা ২৪ ও সোবহানা মোস্তারি ১৬ রান করেন।

জবাবে স্বর্ণার ঘুর্ণি সামলাতে না পেরে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান পর্যন্ত যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন অ্যানেকে বশ।

৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া স্বর্ণা। ইনিংসের ১৮ ও শেষ ওভারে ২টি করে উইকেট নেন তিনি। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই সেরা বোলিং ফিগার স্বর্ণার।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে দু’দল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার সদর উপজেলা যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান সম্পন্ন 

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের দেয়ালিকার মোড়ক উন্মোচন

তাহিরপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ সবক’টি বিল বোর্ড কেটে ফেলায় অভিযোগ

পাথরঘাটায় বিটিসিএল এর সরকারি ভবনে চামড়ার গুদাম, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদন

শাজাহানপুরে হোটেল ব্যবসায়ীকে অর্থদণ্ড ও উপ-নির্বাচনে আচরণ বিধি পালনে সর্তক করলেন সহকারী কমিশনার 

শেরপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় 

জাতীয় স্মৃতি সৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কালীগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, বিকাশ হলেন মো: ফারুক হোসেন

শার্শায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন