বাংলাদেশ সকাল
সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্লোভাকিয়ায় মস্কোপন্থি দলের বিজয়: ‘ইউক্রেনে একটি গুলিও যাবে না’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্লোভাকিয়ায় মস্কোপন্থি দলের বিজয় হয়েছে, এর ফলে কার্যত কিছুটা চাপে থাকল ইউক্রেন। নির্বাচনে ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধী একটি জনপ্রিয় রাজনৈতিক দল স্লোভাকিয়ার এ সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন স্মের-এসডি পার্টি ২৩.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এই দলটি ইউক্রেনে সামরিক সাহায্য পাঠানোর বিরোধিতা করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কার্যকলাপের কঠোর সমালোচনা করে আসছে।

অন্যদিকে মধ্যপন্থি প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টি পেয়েছে ১৭ শতাংশ ভোট। পর্যবেক্ষকরা বলছেন, ফিকোর পার্টির ক্ষমতায় আরোহনের অর্থ হবে স্লোভাকিয়ার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন। হাঙ্গেরিতেও সম্প্রতি একই ঘটনা ঘটেছে।

৫৯ বছর বয়সি ফিকো নির্বাচনি প্রচারে স্পষ্ট করে ঘোষণা করেছেন, তিনি নির্বাচিত হলে ইউক্রেনকে সামান্য একটি গুলিও দেবেন না; উল্টো তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবেন।

অবশ্য রবার্ট ফিকোকে প্রধানমন্ত্রী হতে হলে ১৫০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ৪২টি আসন পেতে হবে এবং এরপর আরো কিছু দলকে জোটসঙ্গী করতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর যেসব দেশ বড় আকারে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়েছে স্লোভাকিয়া সেগুলোর অন্যতম। সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনের আগ মুহূর্তে স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন স্ক্লেনার কিয়েভ সফরে করেন। এছাড়া নির্বাচনের দিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের পাশে থাকার জন্য স্লোভাকিয়ার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এসব বিষয় যে স্লোভাকিয়ার জনগণ ভালো চোখে দেখেনি তা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সুত্র: পার্সটুডে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

“বঙ্গবন্ধু- বাংলাদেশ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ 

দেবহাটা উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা সভা

যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান; অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা

বগুড়া শাজাহানপুরে চাঞ্চল্যকর সাগর ও স্বপন হত্যা মামলার এজাহার নামীয় ২ আসামী গ্রেফতার 

আসছেন বাংলা একাডেমির মহাপরিচালক; ঈদগাঁওতে প্রথম সাহিত্য সম্মেলন ২৩ ডিসেম্বর 

রাণীনগরের মিরাট উত্তরপাড়া কেন্দ্রীয় কবরস্থান জবর দখল

যমুনা ফিউচার পার্কে দেশের সবচেয়ে বড় ক্যাট র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়ে গেল

নাটোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন 

যানজট নিরসনে অটোচালকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার

শার্শার ইছামতি নদীতে গলিত লাশের নিকট মিললো ৫কেজি ২০০ গ্রাম স্বর্ণ