বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-২০, আটক-৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত দফায় দফায় ওই উপজেলার ভাতুড়িয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হরিণাকুন্ডু পুলিশ ৫ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের বর্তমান মেম্বর কোরবান আলী ও সাবেক মেম্বর মশিউর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে মাঠে ধান কাটাকে কেন্দ্র করে মশিউরের সমর্থক হাসেম আলীকে কোরবান আলীর সমর্থক মিন্টু হোসেন ও বিল্লাল হোসেনর মারপিঠ করে। এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন ঢাল সড়কি, রামদা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মকলেস হোসেন, আজিম উদ্দীন, পান্নু হোসেন, ইমন হোসেন, হাসেম আলী, বেল্টু হোসেন, বিল্লাল হোসেন, শহিদুর ইসলাম, রবজেল হোসেন, মধু আলী, কমির হোসেন, বজলুর রহমান, জাকির হোসেন, চুন্নু হোসেনসহ ২০জন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভাতুড়িয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের অভয়নগরে দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

বেনাপোলে পাসপোর্টধারীর সাথে প্রতারনা, হেরোইনসহ ৫ প্রতারক গ্রেফতার

রাণীশংকৈলে পুলিশের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিলো আন্দোলনকারি শিক্ষার্থীরা

গাজীপুরে শেখ হাসিনা,কাদের,মোজাম্মেল,রাসেল,আজমত উল্লাহ,জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা মামলা

নানা আয়োজনে উদযাপিত নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

কালীগঞ্জে বাস উল্টে হেলপার নিহত, আহত-২০

কাশিয়ানীতে দিদার হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে বিএনপির মহান মাতৃভাষা দিবস পালন

শেখ হাসিনা ১৫ বছরে দেশকে শ্মশানে পরিণত করেছে,পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে – ইকবাল হাসান মাহমুদ টুকু

ডিমলায় অটোবাইক চালকদের ৪ দফা দাবীতে সমাবেশ ও মিছিল