বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

২৪ মাস বন্ধ ‘যশোর-কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা’ রুটে সরাসরি বাস চলাচল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক,বাবলু মিয়া॥ যশোর-চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর-কালীগঞ্জ-জীবননগর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে যশোর ও কালীগঞ্জ মোটর মালিক সমিতি। ২০২০ সালের ৬ ডিসেম্বর হতে প্রায় ২৪ মাস ধরে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

জানা গেছে, চুয়াডাঙ্গা মালিক সমিতির বাস নিয়মিত চুয়াডাঙ্গা থেকে সরাসরি যশোর পর্যন্ত চলাচল করে থাকে। অপরদিকে কালীগঞ্জ ও যশোর মালিক সমিতির বাস যশোর থেকে ছেড়ে এসে চুয়াডাঙ্গা পর্যন্ত চলাচল করে। উভয়পক্ষের মালিক সমিতির ভেতরে দ্বন্দ্ব তৈরি হওয়ায় যশোর ও কালীগঞ্জ বাস মালিক সমিতির বাস হাসাদাহ পর্যন্ত চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হাসাদহ বাজারটি একটি বাস টারমিনালে পরিনত হয়েছে ।

২০১৩ সালে ঠিক এরকম অবস্থার সৃষ্টি হয়। তখন সমস্যার সমাধান হতে দীর্ঘ সময় লাগে। আবারও মালিক সমিতির দ্বন্দ্বের কারণে এ সমস্যার সৃষ্টি হওয়াতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

দর্শনা হতে যশোর গামী যাত্রী আসাদ হোসেন বলেন, তিনি প্রতি সপ্তাহে কাজের জন্য যশোর যান, কিন্তু সরাসরি বাস বন্ধ থাকায় তার সময় বেশি অপচয় হচ্ছে এবং যাত্রা খরচ ও বেড়ে গেছে।

খালিশপুর থেকে দর্শনা গামী যাত্রী শাহিদ হোসেন বলেন, তিনি রেগুলার খালিশপুর থেকে দর্শনা যান অফিস করতে, সরাসরি বাস না থাকায় প্রায় পড়তে হচ্ছে ভোগান্তির মুখে। অনেকদিন অফিসে দেরিতে পৌছাচ্ছেন তিনি।

কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা গামী যাত্রী বাবলু মিয়া বলেন, তার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায় , তিনি পূর্বে সরাসরি বাস থাকায় সহজে যাতায়াত করতে পারতেন, হঠাৎ বাসস্টান্ডে এসে জানতে পারেন বাস বন্ধ, তিনি তার পাঁচবছর বয়সী শিশু সন্তান দুইটি বড় ব্যাগ নিয়ে এখন দুঃচিন্তায় আছে যে কিভাবে পৌঁছাবেন?

নাম প্রকাশে অনিচ্ছুক এক শাপলা বসের চালক জানান, যাত্রীরা চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এ দূর্ভোগ তাদের কাছে অসহনীয় হয়ে উঠছে দিন দিন। কিন্তু উপর মহলে থাকা মালিক সমিতির সিদ্ধান্তের কাছে জিম্মি যানবাহনের স্টাফ সহ যাত্রীরা। তারা দ্রুত এ সমস্যার প্রতিকার চান।

আরেকজন ড্রাইভারের কাছে বাস বন্ধ থাকার কারন জানতে চাইলে তিনি জানান, যশোর, কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা মোটর মালিক সমিতির মধ্যে বাসের ট্রিপ সংখ্যা নিয়ে ভাগাভাগির জের ধরে বিরতিহীন ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-যশোর ভায়া জীবননগর রুটে চুয়াডাঙ্গা থেকে ৪০টি বাস চলাচল করে। এর মধ্যে খুলনা রুটের বাসও রয়েছে। ২০১৩ সালে একই রুটে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে কালিগঞ্জ মোটর মালিক সমিতির বাঁধার মুখে ২০ মাস ১১ দিন সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। ওই সময়েও হাসাদহ পর্যন্ত বাস চলাচল করতো । অনেক বাস মালিক অল্প সড়কে বাস চালিয়ে ভালো টাকা পাওয়ার কারনে বিষটি সমাধান করতে চায়ছে না বলে অভিযোগ উঠেছে ।

এ ব্যাপারে কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি হাজী ফরিদ উদ্দীন বলেন, আমরা মৈখিক ভাবে বারবার খবর দিয়ে বিষয়টি সমাধান করার জন্য চুয়াডাঙ্গা মালিক সমিতিকে বলা সত্তেও কোন কাজ হচ্ছে না। চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, ওনাদের অযুক্তিযুক্ত দাবি পুরন করা সম্ভব না। ২০ বছর আগের টিপ সব ফেরত চাচ্ছে। তার পরেও আমরা ১০ টিপ দিতে চেয়েছি তারা মানেনি। তাদের পক্ষ থেকে সমাধানের কোন উদ্দগ নেয়নি। আমরা একাধিক বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এখন সাধারণ যাত্রী দের দাবি মালিক পক্ষের দ্বন্দ্বের মুখে ক্ষতি গ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছি আমরা। যশোর – ঝিনাইদহ – চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মহাদয়ের আসুহস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাব-৭ এর ৭২ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে ৮ ডাকাত গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার 

কক্সবাজারে হোটেল থেকে ঈদগাঁওর এক ব্যাক্তির লাশ উদ্ধার 

আমতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বেনাপোল পৌরসভার এপ্রিল-জুন নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত

জগন্নাথপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৪ 

জিপি’র নেটওয়ার্ক বিপর্যয়ে ট্রেন দূর্ঘটনা

ময়মনসিংহে জাকের পার্টির ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ইসলামী সমাবেশ ও র‍্যালি  

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা 

স্বৈরচারের মদদপুষ্ঠ চট্টগ্রাম জেলা প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি

বদলগাছীতে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান গফুরের মৃত্যুতে জাতীয় পার্টির সাবেক এমপির শোক