বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ জুলাই ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শাজাহানপুরে কাঁটাবাড়িয়ায় ট্রাকচাপায় মা ও ছেলে নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

মো: মহিউদ্দিন॥ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সি-ব্লক কাঁটাবাড়িয়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কে লেন পরিবর্তনের সময় পিছন থেকে ট্রাক চাপায় বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান মিঠুকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সি-ব্লক কাঁটাবাড়িয়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোস্তাফিজুর রহমানের স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তার ছেলে তাশফিয়ান (০৫) ঘটনার স্থলে মারা যায়। তারা উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের বাসিন্দা। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলে চড়ে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন। কাঁটাবাড়িয়া এলাকায় এলে মহাসড়কে লেন পরিবর্তনের সময় পিছন থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই জাকিয়া আক্তার ও ছেলে তাশফিয়ান মারা যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মোস্তাফিজুর রহমানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ভর্তি করে। পরে সেখান থেকে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকের চালক আটক করেছে। চালক ও ট্রাক হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের হোটেলে নারী হত্যার ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারী  গ্রেফতার

শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে মানবাধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত 

বরগুনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মামলা, তদন্তভার পেল পিবিআই

ইসলামাবাদে বন্য বাচ্চা হাতির মৃত্যু 

রাণীশংকৈলে ২৭০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে ভিষণ খু্শি 

যশোরের বেনাপোলে বন্ধন এক্সপ্রেস থেকে মদ সহ প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আদায়

নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু 

আমি আমার জয় কে উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম : বদলগাছীতে গণসংবর্ধনায় এমপি সৌরেন্দ্র নাথ

পঞ্চগড়ে ফুটবল ডেভেলপমেন্টের করণীয় প্রথম সাধারণ সভা 

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক প্রচারণা