বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের শার্শায় ফেন্সিডিলসহ দুই কারবারি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় ঐ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, উপজেলার ০৭নং কায়বা ইউনিয়নের ধান‍্যতাড়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে, আঃ হান্নান (২৭) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে, আমিরুল ইসলাম (৪২)।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে এসআই আমিরুল ইসলাম, এসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা উপজেলার ধান‍্যতাড়া গ্রামের আরব আলী হাজীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের দুই জনকে গ্রেফতার করে।

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত