বাংলাদেশ সকাল
শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় পারিবারিক কলহে বীরমুক্তিযোদ্ধা লাঞ্জিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন ডিমলা(নীলফামারী)॥ডিমলায় পারিবারিক কলহে বীরমুক্তিযোদ্ধা লাঞ্জিত হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের মৃত আঃ গফুরের পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমানের সহিত তারই প্রতিবেশী রবিউল ইসলাম ও নুর আলমগংদের বিরোধ চলে আসছিল।

উক্ত ঘটনার জের ধরে রবিউল ইসলাম ও নুর আলম তারা প্রায় ১০/১২ জন লোক লাঠি, লোহাররড হাতে নিয়ে অতর্কিতে ২ ডিসেম্বর বিকালে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমানের বাড়ীর পাশে বাঁশঝাড়ের কাছে এসে মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক কথা বলে গালিগালাজ করতে থাকে। এসময় বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান সে বাড়ীর বাহিরে এসে আগত রবিউল ইসলাম ও নুর আলমদের প্রতিবাদ করায় তারা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমানকে আটক করে এলোপাতাড়ি প্রহার করে তার পড়নের শার্ট ছিড়ে দেয়। আমিনুর রহমান সে চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে তার স্ত্রী তহচেনা বেগম সে তার স্বামী বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমানকে রক্ষার চেষ্টা করায় রবিউল ইসলাম গং তহচেনা বেগমকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়।

পরবর্তীতে বীরমুক্তিযোদ্ধার পুত্র আলিউর রেজা ও তার স্ত্রী রুমা আক্তার ঘটনাস্হলে এসে জখমীদের রক্ষার চেষ্টা করে ব্যর্থ হলে পরে স্হানীয় লোকজন ও পাড়া প্রতিবেশীগন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ও তার পরিবারের লোকজনকে রক্ষা করে।

এব্যাপারে বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান সে বাদী হয়ে ডিমলা থানায় অভিযোগ দাখিল করেছেন বলে জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাণীশংকৈলে গনহত্যা দিবস পালিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ‘ভাড়া বাড়ি নিয়ে জবর দখলের চেষ্টা’

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন শাহিন

আওয়ামী লীগের পক্ষে টিকটক ভিডিও করার অপরাধে যুবক আটক

ঝিকরগাছায় গরিবের ঈদের চাউল উধাও : বিতরণে অনিয়মের অভিযোগ

নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম

টিভি দর্শকের প্রশ্নের জবাব না দিয়ে ‘ভালো মানের গাঁজা সরবরাহ’ করতে চাইলেন প্রেস সচিব শফিকুল

প্রথম আলোকে চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহ’র ; জীবন থাকতে আ.লীগকে ফেরানোর উদ্যেগ সফল হতে দিবেন না