বাংলাদেশ সকাল
শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দিনাজপুর বিরল উপজেলায় কড়া সম্প্রদায়ের মাঝে গণশুনানি অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ

 

মো. বেলাল হোসেন॥ দিনাজপুরের বিরল উপজেলায় আদিবাসী ও দলিত সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিওয়াইডিএফ) আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় উপজেলার ১০নং রানী পুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়িতে কড়া সম্প্রদায়ের মাঝে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিরল উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় পাপন চক্রবর্তী অর্ক। বিশেষ অতিথি হিসেবে বিরল উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা রাশেদুল আলম, উপজেলার বোর্ড হাট কলেজের প্রভাষক বিধান দত্ত, কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন। এছাড়াও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দিনাজপুর জেলা শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আদিবাসীরা আমাদের দেশের একটা অংশ। বর্তমান সরকার আদিবাসীদেরকেও ঘর দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে। বই ফ্রি দিচ্ছে, স্কুল কলেজে বিনা বেতনে পড়ার সুযোগসহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে। আদিবাসীদের জীবন মান উন্নয়নে সরকার সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।

প্রধান আলোচক অমিয় পাপন চক্রবর্তী বলেন, আদিবাসীদের জীবন মান উন্নয়নে আপনাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে আজকের এই গণশুনানির আয়োজন। আপনারা আপনাদের যেসব সমস্যা ও সম্ভাবনার কথা বলেছেন সেগুলো বাস্তবায়নে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পাশে থেকে কাজ করবে।

গণশুনানিতে উপস্থিত কড়া সম্প্রদায়ের আদিবাসীরা সহজ ঋণ, অবসর সময়ে কর্ম ব্যবস্থাসহ তাদের জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাশকতার আশংকায় ২৮ শে মে থেকেই দুই মাসের জন্য কলকাতায় ১৪৪ ধারা

বদলগাছীতে আলোচিত দুদু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর ও সুফিয়া গ্রেফতার 

মাঠ বয়কট করলেন জাতীয় পার্টির প্রার্থী আলাউদ্দিন

ডিমলায় সীমান্ত হত্যার প্রতিবাদে গণশক্তি পার্টির লাশের মিছিল ও পথসভা

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় আহত ৪

পাইকগাছায় জামায়াতে ইসলামীর প্রবীণ “রুকন” মীর মাসুদ আলীর ইন্তেকাল

ঈদগাঁওতে দুইদিন ব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু

ধামইরহাটে নবাগত ইউএনও আসমা খাতুনের সাথে উপজেলা প্রেস ক্লাবের মত বিনিময়

বদলগাছী মহাদেবপুর আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর জানাজা ও দাফন সম্পূর্ণ

সাংবাদিক রেজাউল করিমের মৃত্যুতে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির শোক