বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাবলিক লাইব্ররি প্রাঙ্গণে বুধবার (৮ নভেম্বর) বিকেলে জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর স্মরণে এক শোকসভা ও দোয়ামাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সদর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ.সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, জেলা আ’লীগ সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, জেলা কৃষক লীগ সভাপতি পবারুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে জেলা,উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যাযের আ’লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন- যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদেব বসাক, কৃষক লীগ সভাপতি বাবর আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় প্রমুখ।অনুষ্টান সঞ্চালনা করেন আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত নেতা সাদেক কুরাইশীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও জেলা আওয়ামী লীগে তাঁর অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা তাঁর আদর্শ ও নীতিকে ধারণ করে আগামিতে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।প্রশনগতঃগত ২৪ অক্টোবর তিনি অসুস্থ হয়ে ঢাকায় বে-সরকারি একটি হাসপাতালে মারা যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব পানি দিবসে পাথরঘাটায় খালি কলসী নিয়ে সুপেয় পানির দাবি

‘সিকান্দার’ নিয়ে বিচলিত নন সালমান

ফেক আইডি দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ বিএনপি নেতা কাজী সালাউদ্দীনের

পনেরো বছর পর লন্ডন থেকে নিজ ভূমিতে আসছেন শামীম, বরগুনায় বইছে উৎসবের আমেজ

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার 

অসুস্থ প্রবীণ আ.লীগ নেতার পাশে মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর মতি

ডিমলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা কবি বুনো নাজমুল যশোরী -এর ২৯’তম মৃত্যু বার্ষিকী আজ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বানে আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সংবাদ সম্মেলন