বাংলাদেশ সকাল
বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক তন্ময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

সাদ্দাম উদ্দীন রাজ, রায়পুরা(নরসিংদী) : নরসিংদীতে রায়পুরা উপজেলা প্রেসক্লাবের (২০২৩-২৫) ৯ কার্যনিবার্হী সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক আজকের পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ সভাপতি এবং ঢাকা পোস্টের নরসিংদী জেলা প্রতিনিধি তন্ময় সাহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) পৌর শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত রায়পুরা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সহসভাপতি পদে রিয়াজুল ইসলাম সরকার (দৈনিক আজকের খোঁজখবর), যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম সেলিম (রুপালি বার্তা), কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (ভোরের পাতা), দপ্তর সম্পাদক আল আমিন (দৈনিক সংবাদ সারাবেলা), কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কাদির (দৈনিক কালের কন্ঠ), বাদশ খান (দৈনিক আজকের দর্পণ), মো. মাহাবুব আলম (সময় ট্রিবিউন) নির্বাচিত হন।

এছাড়াও সাধারণ সদস্য সাদ্দাম উদ্দিন (আজকে তরুন কন্ঠ) ও মানছুরা বেগম শিমু (দৈনিক একুশে নিউজ) উপস্থিত ছিলেন।

কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- এ সময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি শাহাদত হোসেন রাজু, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি মাইন উদ্দিন, ঢাকা রিপোর্ট ২৪ এর জেলা প্রতিনিধি বিজয় সাহা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে খাদ্য বিতরণ

ঈদগাঁও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ যানজট নিরসনে প্রশাসনের সাথে মতবিনিময়

রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কবে পাবেন রাষ্ট্রীয় স্বীকৃতি !

সিরাজগঞ্জে ৩১৫ চরমপন্থির আত্মসমর্পন

বেনাপোলে র‍্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের দৃষ্টি নন্দন পিঠা উৎসব

পাবলিক জমি দখলের অভিযোগে কৈখালী বিজিবি কমান্ডারের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

তাহিরপুরে বিএনপি’র অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

বেনাপোলে ভারতগামী যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার 

ডোমারে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রস্তুতিমূলক সভা