বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিসিডিবি’র এনগেজ প্রকল্পে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর প্রশিক্ষণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের জীবনমান উন্নয়ের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ২৬ ও ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ২৭ নভেম্বর বিকাল ৪:০০ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সচিব রিয়াজুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্যবৃন্দ, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, আইন প্রনয়ন করেছেন। কিন্তু বাস্তবে সেগুলোর কোন বাস্তবায়ন নেই। এগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে নারীদের কথা বলতে হবে। স্থানীয়ভাবে বিভিন্ন বাজেটে নারী-পুরুষ আলাদা করে উল্লেখ করলে নারীদের দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। সম্পদের সংগ্রহ এবং বরাদ্দ এমনভাবে সম্পন্ন করা উচিৎ যা লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে অবদান রাখবে। সিসিডিবির এনগেজ প্রকল্প এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় কিশোর জিয়ারুল ১৫দিন নিখোঁজ, থানায় জিডি

রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগরে চুরির অভিযোগে একজন আটক

চট্টগ্রামে খুলশীতে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

দেবহাটায় ঢেপুখালীতে ভূমিদস্যু সন্ত্রাসীদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

প্রবাসীদের আইনী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইবুনালের দাবী

অবশেষে পূনরায় রোপণ করা হলো কৃষি অধিদপ্তরের সেই তালগাছগুলো

রাণীনগরে মৎস্য হ্যাচারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

রামগড় পৌরসভায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা