বাংলাদেশ সকাল
বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে চাঁদাবাজী মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে চাঁদাবাজী মামলায় ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বাবুল পালোয়ান (৫০) কে গ্রেফতার করছে ডাসার থানা পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডাসার থানা পুলিশ কাজীবাকাই তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। বাবুল পালোয়ান উপজেলার কাজীবাকাই এলাকার মৃত আবুল হোসেন পালোয়ানের ছেলে।

পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, ডাসার বাজার রোডে ব্যাবাইজ্জার খাল ২৮ মিটার লম্বা গাডার ব্রীজের ওয়ার্ক অর্ডার পান একই উপজেলার মৃত. আলহাজ্ব সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ নুরুজ্জামান বাবু। ব্রীজের কাজ করতে গেলে ১নং আসামী বাবুল পালোয়ান ও ২নং আসামী বোরহান পালোয়ান সহ অজ্ঞাতনামা ৫/৭জন আসামী কাজের সাইডে আসিয়া সৈয়দ নুরুজ্জামান বাবু নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে এবং কাজ বন্ধ করে দেয়। পরে সৈয়দ নুরুজ্জামান বাবু গত ২৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১নং আসামীকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। এদিকে ২নং আসামী বোরহান পালোয়ান বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে রয়েছেন।

জানতে চাইলে ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল জানান, বাবুল পালোয়ান ডাসার আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, আদালতের ওয়ারেন্ট ছিল বাবুল পালোয়ানের বিরুদ্ধে। রাতে তাকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডা, তুষারপাতে নিহত ৮৩

বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর দেখা মিলল ভারতের বিভিন্ন রাজ্যে

ইমাম হুসাইন (রাঃ) পবিত্র জন্মদিবস উদযাপন 

ফতুল্লায় মডেল থানায় আটক সিদ্ধিরগঞ্জ থানার দারোগা কামরুলের ৩ সোর্স 

অবৈধ পুকুর খননের দায়ে গুরুদাসপুরে জেল জরিমানা 

দুবাইতে পর্যটকদের জন্য কঠিন হচ্ছে ভ্রমণ

জগন্নাথপুর কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও ঘরবাড়ি

রাণীনগরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু 

গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা ও ০১টি পিকআপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার