বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যেকোনো মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ হবে; যশোরে প্রধান নির্বাচন কমিশনার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

 

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : দ্বাদশ সংসদ নির্বাচন যেকোনো মূল্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলেন একথা বলেন সিইসি। খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ বৈঠকে করেন তিনি।

সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, যেকোনো মূল্যে নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

সব অনিয়ম ও কারচুপি প্রতিহত করার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সব ধরনের অনিয়ম কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত 

ফুলপুর শান্তি সংঘ (ফুশাস) এর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বানে আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার সংবাদ সম্মেলন 

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ 

দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে স্পিড ব্রেকারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

নাটোরে শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে হত্যা মামলা 

০৯নং সোনারায় ইউনিয়নে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 

ছিনতাই হওয়া অটো উদ্ধার ও দুই ছিনতাইকারী গ্রেফতার 

মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক ছেলে-পুত্রবধূ