বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গ্রেটার সিলেট ইউকের পক্ষ হতে মৌলভীবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:২৯ পূর্বাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি: গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে এ’বছর সিলেট বিভাগের ৪ টি জেলায় ১ হাজার সুবিধাবঞ্চিত নিডি “শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার (কম্বল) বিতরণ করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন শেখ নুরুল ইসলাম ।এই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি ২০২৪,রবিবার,মৌলভীবাজার ক্লাবে ২’শত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো – কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ এর সভাপতিত্বে এবং বিআইএস মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মিসবাহুর রহমান।

এই মহতি পোগ্রাম চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মকিস মনসুর।

শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব, বাসস মৌলভীবাজার জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমেদ,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার সেবা প্রাইভেট ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল খান, ইউকে ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল মনসুর, প্রবাসী আহমদ আলী জিবু, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ট্রেজারার মুজিব মনসুর, সাবেক ইউপি মেম্বার লিপন মিয়া, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি কামাল মনসুর ও মৌলভীবাজার আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম,ও যুবসংগঠক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান গ্রেটার সিলেট ইউকের এই ধরনের মানবিক উদ্দোগের ভূয়শী প্রশংসা করে বলেন, আপনাদের সংগঠনের আগামী দিনের পথচলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব শুধু এই প্রজেক্ট নয় আগামীতে আমাদের সংগঠন এর পক্ষ থেকে আরও মানবিক প্রজেক্ট আমরা নিয়ে আসবো এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বৃটেন থেকে টেলিকনফারেন্সে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মকিস মনসুর বলেন প্রবাসীদের দাবি দাওয়া বাস্তবায়নে সরকারের সাথে লবিং করা এবং গ্রেটার সিলেট তথা বাংলাদেশে মানবতার কল্যাণে ও বৃটেনের কমিউনিটির উন্নয়নে ঐক্যের বন্ধনে কাজ করার দীপ্ত শপথে গঠিত গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে সিলেট বিভাগের ৪ টি জেলায় ১ হাজার “শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার (কম্বল) বিতরণ করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজারে ২ শত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পযার্য়ক্রমে অন্যান্য জেলায় ও বিতরন করা হবে এতে সবার সহযোগিতা কামনা করেছেন।

সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো – কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ আজকের এই মহতি পোগ্রাম বাস্তবায়নে বাংলাদেশ টিম সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আড়াইহাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা -না’গঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

কাশিয়ানীতে নকল পণ্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, বিপুল নকল পরিমাণ প্রসাধনী ও খাদ্যদ্রব্য জব্দ 

ঘরের উপর পড়ল বাঁশ, কাটতে গিয়ে বাকবিতন্ডায় প্রাণ গেল ঘর মালিকের 

বিয়াই এর চোখ তুলে নিলেন বিয়ান

রাণীশংকৈল সার্কেল সহকারী পুলিশ সুপার ( অতিরিক্ত পদে পদোন্নতিপ্রাপ্ত) হওয়ায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পেলেন সম্মাননা স্মারক

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র বার্ষিক বনভোজন  

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

পাবনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি