বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন : ময়মনসিংহে জেলার শ্রেষ্ঠ দক্ষ, কৌশলী ও দায়িত্বশীল অফিসার ইনচার্জ ( ওসি) নির্বাচিত হয়েছেন শাহ কামাল আকন্দ পিপিএম বার। বর্তমানে তিনি ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ওসি শাহ কামাল আকন্দ যেখানেই দায়িত্ব পালন করেন সেখানেই মানবিক দায়িত্ববোধ সম্পন্ন দক্ষ, কৌশলী এবং কাজে পারদর্শী একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় রেখে যান। এর আগে তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেফতার, ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আন্তঃজেলা ডাকাতদলকে গ্রেফতার করেন।

অপরদিকে ময়মনসিংহ নগরী চুরি, ছিনতাইরোধসহ মাদকমুক্ত বাসযোগ্য নগরী গড়তে দিবারাত্রি কাজ করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাজা নিশ্চিত করে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন। একইসাথে পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আদালতের নির্দেশে গ্রেফতার করে চলমান বিচার কাজ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করেন। তার এ সকল কর্মকান্ডে জেলা ও রেঞ্জ পুলিশে বার বার তিনি শ্রেষ্টত্বের পুরস্কার লাভ করেছেন।

সম্প্রতি তিনি ভালুকা মডেল থানায় গিয়েও থেমে নেই। আবারো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শাহ-কামাল আকন্দ। অনেকেই মনে করছেন কাজ করা নেশা। সেই কাজের নেশা বাস্তবায়ন করায় ওসি শাহ কামাল আকন্দ বুধবার আবারো শ্রেষ্টত্বের পুরস্কার লাভ করেছেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা মাসিক কল্যাণ সভায় তার হাতে এই পুরস্কার তুলে দেন। মাসিক কল্যাণ সভায় সকল ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঘরের উপর পড়ল বাঁশ, কাটতে গিয়ে বাকবিতন্ডায় প্রাণ গেল ঘর মালিকের 

দুই থানার রশি টানাটানির পর অবশেষে সিলেটে সাংবাদিক মঈন উদ্দিন এর উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা রেকর্ড

দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস, বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড

শহীদ জিয়ার স্বপ্ন “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে” বাস্তবায়নে কাজ করতে হবে -এড. রবিউল হাসান পলাশ

রামগড়ে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 

যশোরে বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

সৈয়দপুরে সাংবাদিক ফারুকের জমি দখলের চেষ্টা, হত্যার হুমকি; থানায় জিডি

মেহেরপুর জেলা প্রশাসনে ৩ সহকারী কমিশনারের যোগদান 

২০২৩ সালে সড়ক, রেল ও নৌপথে ৬৯২৯টি দূর্ঘটনায় নিহত ৮৫০৫, আহত ১০৯৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

ডিমলায় ইভিএমে ইউপি উপ-নির্বাচন ১৬ মার্চ