বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে কোচের ধাক্কায় ভ্যান চালক গুরুতর আহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনারুল (৪৩) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এর উত্তরে ঘুঘুডারা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।আহত ড্যানচালক আনারুল ইসলাম উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামের আশিরউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ হানিফ কোচ এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ড্যানচালক কোচের ধাক্কায় ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার একটি পা সমস্ত পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভ্যান চালককে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার পায়ের অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় ঐতিহ্যবাহী চরণতলার মেলা অনুষ্ঠিত 

ডিমলায় শতভাগ তামাকমুক্ত ষোষনায় সুধী সমাবেশ

আমতলীতে চিনাবাদাম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুরে সীমান্তের নিষিদ্ধ ভারতীয় ২২১ বোতল মদ উদ্ধার 

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ

কাশিয়ানীতে আই,এফ,আই,সি জয়নগর উপশাখার উদ্বোধন

ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড 

রাণীশংকৈলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার দুই 

যানজটে নাকাল যশোর, ট্রাফিক বিভাগের কার্যক্রম প্রশ্নবিদ্ধ

সাইলো ও নতুন খাদ্যগুদাম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার