বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে রাতে পুকুর খননে প্রশাসনের হানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে অবৈধ ভাবে পুকুর খনন করে মাটি কেটে রাস্তা নষ্ট করে যান চলাচল ও মানুষের অসুবিধা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক রাত ৯টার সময় উপজেলার বেতগাড়ী এলাকার ০১নং স্লুইস গেইট সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার “রাণীনগরে গ্রামীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ট্রাক্টর” এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়লো প্রশাসনের। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর শুক্রবার রাতেই পুকুর খননে হানা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে তাবাসসুম বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে উপজেলার ওই এলাকার একটি পুকুর থেকে রাতে মাটি খনন করে তা অবৈধ ভাবে ট্রাক্টর দিয়ে সড়ক নষ্ট ও মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করে ইট ভাটায় বহন করে নিয়ে যাচ্ছে। তারপর ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২জন ট্রাক চালককে ট্রাকসহ আটক করা হয় এবং ট্রাক ২টি জব্দ করা হয়।

এছাড়া আসামী ০২ জনকে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান চলার সময় অনেক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। এমন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান বিচারক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলাবাসী

বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার বিতরণ ও দোয়া অনুস্ঠান

ট্রাম্পকে ‘বুড়ো ও অনুপযুক্ত’ বললেন নিকি হ্যালি, নিকির বংশ পরিচয় নিয়ে ব্যঙ্গ ট্রাম্পের

সহিংসতার নির্দেশ আসে জামায়াতের ‘অবসর’ অফিস থেকে: সিটিটিসি

উত্তরে ধাক্কা, বাংলায় মমতা ম্যাজিক, হোঁচট খেয়েও ক্ষমতা দখল করতে চলেছে মোদী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব আন্দোলনের ইফতার বিতরণ 

ময়মনসিংহে ক্লাব হাউসের ৭ম আউটলেটের শুভ উদ্বোধন

ভুরঙ্গামারীতে বাথরুমে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় মাদ্রাসা শিক্ষক