বাংলাদেশ সকাল
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে জনগনের কথা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩১, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর ২.৫ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবির।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

সহকারি তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীর সঞ্চালনায় অন্যান্য মধ্যে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামিনূর রহমান জাপান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমূখ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা কাশিয়ানী উপজেলা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, অগ্রযাত্রা, নারী উন্নয়ন, আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন।

উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ধৈর্যের সাথে জনগণের কথা শোনেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে চরমপন্থী দলের সদস্য বিদেশি পিস্তলসহ আটক 

রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

রাণীনগরে ‘রূপসী নওগাঁর’ পক্ষ থেকে কুরআন ও শিক্ষা উপকরণ বিতরণ

তীব্র তাপদাহে পুড়ছে ভূরুঙ্গামারী, অতিষ্ঠ জনজীবন 

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে ৪ জন হাসপাতালে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭০ বছর পর দখলমুক্ত জমিতে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

গাজীপুরে চীনা নাগরিক সহ অনলাইন প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার 

নেত্রকোনায় বিদায়ী জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান

চট্টগ্রামে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন’র উপহার সামগ্রী বিতরণ