বাংলাদেশ সকাল
বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ক্যাম্পেইন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ

 

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা : নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে নিসচা কেন্দ্র নির্দেশনা অনুযায়ী খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশ, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে জনসচেতনতামূলক ক্যাম্পের এবং লিফলেট বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বৃন্দ, ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ায় (মহিলা কলেজ টু বালিয়াখালি পর্যন্ত) মোটরসাইকেল শোডাউন, ক্যাম্পেইন, এবং পথচারী চালক শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ট্রাফিক সার্জেন্ট ইমরান হোসেন এর নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন , খুলনা জেলা ট্রাফিক পুলিশ, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বৃন্দ, ডুমুরিয়া থানা পুলিশ, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সম্মানিত উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাইয়ুম জামাদার, সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, কার্যকরী সদস্য, আব্দুল হামিদ সরদার, মেম্বার হাবিবুর রহমান খান, মেম্বার আব্দুল গফফার, গাজী সোহেল আহাম্মদ, আব্দুল হক লিটন, মোঃ আব্দুল্লাহ খান,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক পরিচয়ে প্রতারক সাইফুল ও ছালাম গ্রেফতার

প্রতিষ্ঠা বার্ষিকী স্থগিত করে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল 

যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়ার দাবি জানালেন মিজানুর রহমান সুজা 

বঙ্গোপসাগরে লঘুচাপ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

জামায়াতের রাজনীতি স্থায়ী ভাবে নিষিদ্ধের দাবিতে বাগমারায় মানববন্ধন 

চট্টগ্রামে ডিবির অভিযানে ৯৫ পিস চোরাই মোবাইল উদ্ধার; আটক ৭

জঙ্গল সলিমপু’রে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১

যশোরের শার্শায় কে ধরবে নৌকার হাল, আমলনামা নিয়ে শঙ্কিত

১০ বছর আগের মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক

ঝিনাইদহে পুলিশের উপ-পরিদর্শক মিরাজুল হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত