বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ৫টি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।

তিনি ১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টার এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইউনিয়ন পরিষদ সমূহের সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এই সভার আয়োজন করেছেন উপজেলা নির্বাচন অফিস, ঈদগাঁও। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, এস, এম, মহি উদ্দিন, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মায়নুল হকসহ পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থীসহ গণমাধ্যমকর্মীরা।

পুলিশ সুপার বলেন, ভোটারদেরকে কেউ কোন ধরনের ভয়ভীতি দেখাতে পারবেনা। আচরণ বিধির পরিপন্থী কেউ কিছু করলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে রোগাক্রান্ত মিজানের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান 

গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দী করা সুদ ব্যাবসায়ী আজিজ গ্রেফতার

সাদা মনের মানুষ পতেঙ্গার নাছির উদ্দিন 

খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) জামায়াতের গোল্ডেন আসনে জোট  থাকলে কে পাবে নমিনেশন

যশোর জেলা পুলিশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈলে ৪০টি গির্জায় খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

যশোরে সাংবাদিক শেখ শাকিল আহমেদের শাশুড়ীর মৃত্যু : বিএমএসএস’র শোক

ময়মনসিংহে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ক্ষ্যাপা বাউল কানাই শাহ স্মরনে স্বাধুসঙ্গ, বাউল গান ও ভক্ত মিলনমেলা শুরু রবিবার

নাড়াগাতীতে গভীর রাতে দরজা ভেঙ্গে গৃহবধুর ঘরে ঢোকার চেষ্টা ইউপি মেম্বারের, হামলা করে পালিয়ে রক্ষা