বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুন ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে জমি ও গৃহ প্রদানে প্রেস কনফারেন্স 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

 

সবুজ মিয়া, রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে শনিবার (৮ জুন) বিকেলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। বক্তব্যে তিনি বলেন, এ প্রকল্পের আওতায় উপজেলায় পর্যায়ে ১০০টি, দ্বিতীয় পর্যায়ে ১০০টি, পর্যায়ে ২০০টি, চতুর্থ পর্যায়ে ২০০টি এবং পঞ্চম পর্যায়ের প্রথম ধাপে ৫০টি গৃহের কাজ সম্পন্ন ও উপকারীদের নিকট গৃহ হস্তান্তর করা হয়। আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ উপজেলায় ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, গঙ্গাচড়া উপজেলায় বরাদ্দপ্রাপ্ত ১৫০টি ঘর মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া মৌজা, লক্ষিটারি ইউনিয়নের ইচলি ও ইশোরকোল মৌজা, পজঘন্টা ইউনিয়নের রাজবল্লভ মৌজা এবং বেদগাড়ি ইউনিয়নের বলদাদপুর মৌজায় নির্মানাধীন রয়েছে। উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ার দলিল ও নামজারি কপি হস্তান্তর করা হবে। সে সাথে মাননীয় প্রধানমন্ত্রী এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বিএনপির লিফলেট বিতরণ

গঙ্গাচড়ায় চাষাবাদকৃত আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ডোমারে ৫৩’তম জাতীয় সমবায় দিবস পালিত 

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ৬০ বোতল মদ সহ গ্রেফতার-১

হরিপুরে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে পি আই ও অফিস সহায়ক বিষ্ণুর বিরুদ্ধে 

ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিলের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের বিদ্যুৎস্পৃষ্টে  মৃত্যু

না’গঞ্জ জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় জেলাকে গ্রীন এন্ড ক্লিন শহর বাস্তবায়নের পথে  

বেনাপোল পৌরসভার এপ্রিল-জুন নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত

পবিত্র মেরাজের মাস রজব

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের দুঃসংবাদ