বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে নব নির্মিত রেল স্টেশনটি চালু করণের দাবী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে নবনির্মিত রেল স্টেশনটি দ্রুত চালু করণের জোর দাবী। হতাশ হয়ে পড়েন যাত্রীরা।

রেল ভ্রমণ অত্যন্ত আরামদায়ক। এটির সাথে যুক্ত হতে পারছেন না ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের যাত্রী সাধারণ। পার্শ্ববর্তী উপজেলায় অবস্থিত রেল স্টেশনে টিকেট বিক্রি, যাত্রী উঠানামা করলেও ইসলামাবাদের সেই রেল স্টেশনটি এখনো চালু হয়নি। ইচ্ছা থাকা সত্ত্বেও রেলে চড়া অসম্ভব হয়ে পড়েছেন বহুজনের। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে লাখ লাখ টাকা খরচ করে নির্মিত দৃষ্টিনন্দন রেল স্টেশনটিতে টিকেট বিক্রি, যাত্রী ওঠানামার ব্যবস্থা করার জন্য রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান এলাকার সচেতন লোকজন। এটি হলে যাত্রীরা অল্প সময়ে, ভােগান্তি ছাড়াই প্রয়োজনীয় কাজকর্মে চট্টগ্রাম বা ঢাকায় যেতে পারবেন অনায়াসে।

তবে স্টেশন মাষ্টার যোগদান করেন দুইমাস পূর্বে। এখনো পযন্ত এই স্টেশনে টিকিট বিক্রি তো দূরের কথা, রেল দাঁড়ায় না বলেও জানান ইসলামাবাদ রেল স্টেশনে দায়িত্বরত ওসমান নামের এক ব্যাক্তি। অন্যদিকে শিক্ষক নাছির উদ্দীন জানান, রামু রেল স্টেশনে টিকেট বিক্রিসহ যাত্রী ওঠানামা করে যাচ্ছেন।

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথ এখন স্বপ্ন নয়, বাস্তবে। রেল চালু হওয়ায় পর্যটকসহ যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়। এতে করে কক্সবাজারের পর্যটনসহ সামগ্রিক অর্থনীতিতে আসল বৈপ্লবিক পরিবর্তন। দিন বদলের সনদ বাস্তবায়নে দুরন্তপনায় এগুচ্ছেন এই রেলপথ। উন্নত যোগাযোগ ব্যবস্থার সহজীকরণের কোন বিকল্প নেই।

সরকারি নিবন্ধিত ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী জাহেদুল ইসলাম রেল চালু হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে পরিতাপের বিষয় পার্শ্ববর্তী উপজেলার রেলস্টেশন সমূহে যাত্রী উঠানামাসহ টিকেট বিক্রির ব্যবস্থা থাকলেও ইসলামাবাদ স্টেশনে এখনো কোন কিছু হয়নি। যাত্রীদের দুর্ভোগ লাগাবে স্টেশনটি চালু করার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

পোকখালীর আরেক ব্যবসায়ী ও সংগঠক রোস্তম মিয়া জানান,রেলের সুবিধা ঈদগাঁও উপজেলাবাসী পাচ্ছেনা। ইসলামাবাদের রেল স্টেশনটি দ্রুতসময়ে চালু করে সুযোগ-সুবিধা বৃদ্ধি করার দাবী। এ বিষয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলন করে একযোগে এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ 

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ

তিনে পা রাখলেন মিসবাহ, বাংলাদেশ সকালের সম্পাদকের শুভেচ্ছা

মহাসড়কের পাশ ঘেষেই ঈদগাঁওর কোরবানির পশুর হাট, চলাচলে বিঘ্ন; কর্তৃপক্ষ নীরব 

জগন্নাথপুরে চিলাউড়া বড়বাড়ি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিঠাপুকুরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ায় থানায় অভিযোগ 

কর্ণফুলীতে প্রেসক্লাবের  সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রদলের মতবিনিময়

দেবহাটায় সহকারী সেটেলমেন্ট আফিস আছে, নেই কোন কার্যক্রম 

ভালুকায় আগুনে প্রাইভেটকার সহ ৪০ দোকান পুড়ে ছাই

হাসপাতালই যখন মশা উৎপাদনের আতুর ঘর