বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ জুন ২০২৪ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সংযুক্ত আমিরাতের দুবাইয়ে ২ মাস কোমায় থেকে মারা গেলেন প্রবাসী ইকবাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৯, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী,আরব আমিরাত প্রতিনিধি: আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ মাস ১০ দিন কোমায় থেকে মারা গেছেন এক প্রবাসী বাংলাদেশি।তার নাম মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে, বাবার নাম মোহাম্মদ সুলতান।

স্থানীয় সময় শুক্রবার সকালে দুবাইয়ে সৌদি-জার্মান হাসপাতালে ইকবাল মারা যান বলে সংবাদটি নিশ্চিত করেছেন তার বড় ভাই মোহাম্মদ টিপু।

টিপু বলেন, গত ঈদুল ফিতরের ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ইকবাল। ৮ এপ্রিল দুবাইয়ের আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় পড়ে তাদের গাড়ি। এতে ইকবাল মাথায় আঘাত পান।

ইকবালের বন্ধু আরেক প্রবাসী আলমগীর আল ইসলাম জানান, মাথায় আঘাত পেয়ে কোমায় চলে যান ইকবাল। ১৮ এপ্রিল থেকে ২৮ জুন পর্যন্ত হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি।

আবুধাবিতে হামেদ সেন্টারে ইলেকট্রনিক্স ও গেইমসের দোকান ছিল ইকবালের। করোনাভাইরাস মহামারীতে বন্ধ হয়ে গেলে তিনি চাকরি শুরু করেন।

দেশে তার স্ত্রী ও তিন বছরের ছেলে সন্তান রয়েছে। দুর্ঘটনার কিছুদিন আগেই তিনি স্ত্রী ও ছেলেকে ভ্রমণ ভিসায় আবুধাবিতে বেড়াতে এনেছিলেন। বর্তমানে ইকবালের লাশ দুবাইয়ে সৌদি-জার্মান হাসপাতালেরই হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাকলিয়া থানা পুলিশের জালে আটক চার মোটরসাইকেল চোর 

দেবহাটায় জমিজমা সংক্রান্ত ঘটনায় আহত দুই 

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’

একটি ফুট ব্রীজের অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার

দেবহাটায় সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে চেক বিতরন

বড়াইগ্রামে শিশুপুত্র ও অর্থ-সম্পদ ফিরে পেতে মায়ের আকুতি

কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ডিমলায় রাস্তার সিসি ঢালাইয়ের উদ্বোধন

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন; ১১টি পদের বিপরীতে প্রার্থী ১৯