বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা ২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ

 

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা-২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান ফাউনোডশন কর্তৃক আয়োজিত প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান বুধবার (১৭ জুলাই) আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

পাঁচুপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই সিনিয়র মৎস্য অফিসার শ্রী পলাশ চন্দ্র দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাছির উদ্দিন ও (অব,প্রাপ্ত)সহকারী অধ্যাপক(পদাথ বিজ্ঞান)আত্রাই মহিলা কলেজ মোঃ দীন মোহাম্মদ। বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক কামাল উদ্দিন টগর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার সরকার,ইনচাজ ,ইসলামী ব্যাংক, আত্রাই, নওগাঁ আসাদুল্লাহ আল গালীব, অধ্যক্ষ, ক্রিয়েটিভ মডেল একাডেমি, আহসানগঞ্জ,আত্রাই, নওগাঁ মোঃ আরিফুল ইসলাম, গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নুরজাহান বেগম, জয়সাড়া খন্জর সরকারি প্রখমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মালেকা বেগম, কলকাকোলী মডেল স্কুল এন্ড কলেজ প্রশাসক, আসিফ নেওয়াজ জেভিস,আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন সরদার।

অনুষ্ঠান সঞ্চলনা করেন খন্দকার বাবুল আকতার। অনুষ্ঠানে শিক্ষানুরাগী শিক্ষাবিদ মানবতার মা আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস বলেন “ ছাত্র.ছাত্রীদেরকে শুধু পরীক্ষা পাশের জন্য তৈরি না করে ছাত্র/ছাত্রীদেরকে জ্ঞানমূখী শিক্ষাদানের জন্য সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। প্রধান অতিথি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস চেয়ারম্যান ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা-২০২৪ এর উদ্যোগ এর প্রশংসা করে বলেন মেধা যাচাই ও ছাত্র /ছাত্রীদেরকে সময় উপযোগি করে গড়ে তুলতে এরকম মেধা যাচাইয়ের প্রয়োজনিয়তা অপরিসিম। এই শিশুরাই একদিন শিক্ষিত জাতি গঠন ও উন্নত দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাথবে।

চেয়ারম্যান ফাউন্ডেশন মেধা যাচাই পরীক্ষায় পাঁচুপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই শত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল। তন্মধ্যে ০৩টি গ্রেডে ০৪ জন করে মোট ১২জন শিক্ষাথীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। চেয়ারম্যান ফাউনোডশন কর্তৃক আয়োজিত প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষার ছাত্র-ছাত্রীদের পুরস্কার চেয়ারম্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান সাংবাদিক মোঃ খবিরুল ইসলাম তার নিজস্ব অর্থানে সহযোগিতা করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও চেয়ারম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে একটি সাইকেল, সনদ, ক্রেস ও গাছের চারা এবং মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে একটি সাইকেল, সনদ,ক্রেস ও গাছের চারা প্রদান করা হয়। এবং মেধা যাচাই পরীক্ষায় সকল অংশ গ্রহনকারীদের মাঝে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে ক্রেস ও সনদ প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মনিরামপুরে আট দলের নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ১ লক্ষ বৃক্ষরোপণ বাস্তবায়নের শেষ পর্যায়ে 

ফেরা হল না বাগমারা’য়, সড়ক দুর্ঘটনা’য় প্রান গেলো নবীন সেনা সদস্যের 

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ : মুসল্লির মৃ’ত্যু 

আমতলী সেরা স্কুলের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমজমাট উদ্ভোধন 

আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড 

পারিবারিক প্রতিহিংসায় পুকুর খনন করে বাড়ি ধসের পরিকল্পনা; ভুক্তভোগীর অভিযোগ 

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই’র মহান স্বাধীনতা দিবস পালিত 

মোটর শোভাযাত্রা করে প্রিয় শিক্ষককে বিদায় জানাল মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা