বাংলাদেশ সকাল
বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বুধবার (৩১ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।“ভরব মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়ানো শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পুকুরে বিভিন্ন জাতের মাছের চারা অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার  বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ হাসান আলী নবাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিশিষ্ট মৎস্য চাষী এ জেড আবু সুলতান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল। এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ৩ জন মৎস্য চাষীকে বিশেষ অবদানের জন্য পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে বিলুপ্ত  প্রজাতির দুটি বন্যপ্রাণী চশমা হনুমানের বাচ্চা উদ্ধার, আটক ১

তীব্র তাপদাহে হতে ট্রাফিক পুলিশের প্রশান্তির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ 

আমতলীতে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

ঝিকরগাছায় মাছ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নাজিম ও সম্পাদক সিরাজুল

শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃ’ত্যু; আহত ৩

বাগমারায় এমপি এনামুল হকের প্রচেষ্টায় বদলে গেল মাধাইমুড়ি গ্রামের রাস্তা

পাইকগাছার গড়ইখালী’র আলোচিত হালিম শিকারী গ্রেফতার

কক্সবাজারের ইসলামাবাদে সড়কে ত্রিমুখী সংঘর্ষে কিশোর নিহত 

আত্রাইয়ে আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

গঙ্গাচড়া কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় আন্তঃ ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত