বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে ২৮ অক্টোবরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা তান্ডবে শহীদদের স্মরণে কক্সবাজারের ঈদগাঁওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় ঈদগাঁও বাস স্টেশন চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।

এতে বক্তারা বলেন,প্রকাশ্যে রাজপথে আওয়ামী লীগের নৃশংশতা ও লগি বৈঠা দিয়ে হত্যার প্রতীক শোকাবহ ২৮ অক্টোবর। ১৫ আগস্টের পরিবর্তে ২৮ অক্টোবর কে জাতীয় শোক দিবস ঘোষনা করতে হবে। সেদিন শিবির নেতা মুজাহিদসহ কয়েকজন কোরআনের হাফেজকে হত্যা করে শহীদদের বুকের উপর নৃত্য করেছিল সন্ত্রাসীরা। আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ২৮শে অক্টোবরের খুনীদের বিচারের দাবী জানান।

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর,জেলা জামায়াতের শুরা সদস্য ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম প্রমূখ।

বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যন্ত এলাকা থেকে মিছিল সহকারে জনগণ সভায় যোগ দেন। ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপজেলা ইমাম সমিতি ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ছৈয়দ আলম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে দুস্থদের মাঝে কম্বল বিতরন

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব   

ধামইরহাটে মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ 

শেরপুরে “গ্রীন ভয়েজ” এর বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত

রাণীশংকৈলে মাসব্যাপী ফুটবল টুনামেন্টের উদ্বোধন 

মামলায় অব্যাহতি পাওয়ায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে ফুলেল সংবধনা

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

যারা বাঁধের কাজ নিয়েছে তারা ষড়যন্ত্র করতে পারে সংসদ সদস্য এড. রনজিত সরকার

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

গুরুদাসপুরে জাতীয় আইন সহায়তা দিবসে লিগ্যাল এইড এর আলোচনা সভা