বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে স্থানীয় জনতা ভেঙে দিলো অবৈধ মদের দোকান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীনগর মসজিদ সংলগ্ন এলাকায় রয়েছে একটি অবৈধ মদের দোকান। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস দীর্ঘ দিন যাবত রানীনগর এলাকায় একটি ঘর নির্মান করে রাণীগঞ্জ বাজারের মদের একটি লাইসেন্স ব্যবহার করে অবৈধ ভাবে মদের রমরমা বাণিজ্য করে যাচ্ছে। ১৪ অক্টোবর রানীনগর এই মদের দোকানে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৭৪৮ লিটার মদ সহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করেন। জগন্নাথপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করলে জামিনে আসে তারা।সেনাবাহিনীর অভিযানের পর মদের দোকানটি সিলগালা করে বন্ধ করে দেয় প্রশাসন।

২৯ শে অক্টোবর মিলন বিশ্বাস মদের চালান নিয়ে আবার ও রানীনগর মদের দোকানে মজুদ করতে গেলে এলাকীবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। উত্তেজিত জনতা অবৈধ মদের দোকান ভেঙে দোকানে মজুদ থাকা সকল মদ কুশিয়ারা নদীতে ফেলে দেয়। পরে এলাকাবাসী রাণীনগর মসজিদের সামনে জোড় হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রানীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।

এই সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম নিজামী,তকদির মিয়া, মজনু মিয়া, আবুল হোসেন, শফিক মিয়া, মখলিছ মিয়া, মজমিল মিয়া, পরাছ মিয়া, আনোয়ার মিয়া, ডা. সুষেন, জয়চান, নুরুল আমিন, কাবিল, শচিন্দ দাস, যুগল বিশ্বাস, নিপেন্দ্র, আব্দাল মিয়া, সাইদুল আমিন, জামশেদ মিয়া, মিজানুর রহমান,আশরাফুল আলম, জাকির মিয়া, গোবিন্দ বিশ্বাস, শ্যামল রবি দাশ, ইরু বিশ্বাস, দিরু বিশ্বাস, বিমল চন্দ্র দাস, অরুন বিশ্বাস, দিবাংশু চন্দ, রনি দাশ, ছইল উদ্দিন, দিলোয়ার হোসেন, আলী হোসেন, আবেদ আলী, জমিদার মিয়া, নজির মিয়া, নিরঞ্জন বিশ্বাস, সাইফুর রহমান, সাদিকুর রহমান, নোমান মিয়া, আরিফুল ইসলাম, শামসুল হক প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় বিদায়ী জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান

শার্শার ইছামতি নদীতে গলিত লাশের নিকট মিললো ৫কেজি ২০০ গ্রাম স্বর্ণ 

গুরুদাসপুরে জাতীয় সমবায় দিবস পালিত 

শেরপুরে ইন্টার্ন ভাতার দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

নুরানীপাড়া মাদ্রাসা নির্মাণকাজে বাধা, সন্ত্রাসী হামলায় আহত ২

রাণীশংকৈলে কুলিক নদীর মুল ধারাকে দখলমুক্ত করতে সুরক্ষা কমিটির মানববন্ধন

দেশকে বহিঃবিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে দৃর্বৃত্তরা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

যশোর কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিক সংঘর্ষ

গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরায় এমপি ডাঃ রুহুল হকের বীজ, ছাগল এবং কম্বল বিতরণ