বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হ’ত্যা মামলায় সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় শেরপুর সদর থানায় রুজুকৃত হত্যা মামলার আসামি ঝিনাইগাতী উপজেলার ৭ নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মো. নুরুল ইসলাম তোতা (৬০) কে গ্রেফতার করেছে র‍্যাব‌।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকা হতে নুরুল ইসলাম তোতা’কে গ্রেফতার করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তর পাড়া গ্রামের মৃত গনি সরকার এর ছেলে এবং ৭ নং মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

র‌্যাব-১৪, সিপিসি ১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর বিকেলে শেরপুর দুষ্কৃতিকারীরা হামলা করে। এতে মো. মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানায় র‌্যাব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে কিশোরীকে অপহরণের এক মাস পর ঈশ্বরদী থেকে উদ্ধার

হাসিনা-মাখোঁর আলোচনার পর বাংলাদেশ-ফ্রান্সের যৌথ বিবৃতি

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজার সদর আ.লীগ সাধারন সম্পাদকের ঈদ উপহার বিতরন 

জেল হত্যা দিবসে শোকার্ত হৃদয়ের শ্রদ্ধায় ইউকেবিডিটিভর ভার্চুয়াল অনুষ্ঠিত

রাণীনগরে চোলাইমদ সহ নারী মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে রিসোর্ট এর আড়ালে রমরমা জুয়া ও মাদক ব্যবসা

তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে মিলল ফেনসিডিল; আটক গাড়ি চালক

গুরুদাসপুরে জবর দখলের অভিযোগ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের গভীর নলকুপ 

হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া