বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কপিলমুনির আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোগে কম্বল বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ কপিলমুনিতে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর আউটলেট শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে (২৯ ডিসেম্বর)) আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার (মেসার্স তাসনীম এন্টারপ্রাইজ) উদ্যোগে কপিলমুনি হাজী মকসেদ আলী সুপার মার্কেট দ্বিতীয় তলায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ দিদারুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ আফছার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, ইউপি মেম্বার রবীন্দ্র নাথ অধিকারী, জয়দেব মজুমদার, মোঃ মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কপিলমুনি আল-আরাফাহ এজেন্ট ব্যাংকে কর্মরত মোঃ বায়জিদ হোসেন, মোঃ গোলাম রব্বানী, মোঃ ফাহিম মুনতাসির রাব্বি, মোঃ সেলিম সরদার প্রমুখ।

এসময় বিভিন্ন এলাকা থেকে উপস্থিত ২০ জন অসহায় দরিদ্র পুরুষ ও নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, উদ্বোধনের পর থেকে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক (আউটলেট শাখা। মানবিক এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান উপস্থিত অতিথিরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বন্যার্তদের জন্য বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান 

সড়কে আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে: আইজিপি মামুন

দেবহাটায় গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

যশোরের শার্শায় ফেন্সিডিলসহ দুই কারবারি গ্রেফতার

যশোর পৌর পার্কের ভেতরে কলেজছাত্রীকে উত্যক্তকারী বখাটে যুবক আটক

শেখ হাসিনা-মোদির বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : মোমেন

যশোরে গৃহবধু হত্যা মামলায় দেবরের ফাঁসির আদেশ, স্বামী – শাশুড়ী বেকসুর খালাস 

বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ; যাত্রী কল্যাণ সমিতি

আত্রাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, আহত ৪