বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিদ্যালয়ের পথ বন্ধ না করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

 

যশোর অফিস : বিদ্যালয়ের পথ বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর সেক্রেড হার্ট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চিত্রা মোড় প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচী পালিত হয়। এসময় বক্তাব্য বলেন, যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয় জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

১৯৫৩ সাল থেকে বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু যুগের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় এবং চলাচলের সুন্দর রাস্তা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। ফলে ১৯৭৪ সালে জেলা প্রশাসকের নিকট বিষয়টি উপস্থাপন করে আবেদন জানালে সেসময় পুরাতন কসবা মৌজার ১৪৪৪ নং দাগের সরকারি জমির কিছু অংশ যাতায়াতের জন্য রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করেন।

বর্তমানে প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণ হচ্ছে এই রাস্তা দিয়ে। তারা আরোও বলেন, বিদ্যালয়ের যে রাস্তাটি ব্যবহার করা হচ্ছে তা অতি প্রয়োজনীয়। শিশুদের বিদ্যালয়ে আনা-নেওয়ায় সুবিধা হয়। অভিভাবকরা এই রাস্তা ব্যবহারে স্বাছন্দ্যবোধ করেন। কিন্তু অনেক পূর্বে যে রাস্তাটি ব্যবহার করা হয়েছিল সে রাস্তাটি ছিল খুবই বিপদজনক, ঝুঁকিপূর্ণ ও পাশে সরকারি মহিলা কলেজ থাকায় ঐ সময়ে আমাদের এবং ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বর্তমানের রাস্তাটি দেওয়া হয় এবং বর্তমানে এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা নেই। রাস্তাটি বন্ধ না করার জন্য ডিসির কাছে অনুরোধ জানান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ৯ম শ্রেণীর ছাত্রী অথৈ সাহা, ৭ম শ্রেণীর ছাত্রী নাজিয়া খান, ৮ম শ্রেণীর ছাত্র ইয়াসিন জামান, ৭ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার আলম, ফাইয়াজ ইসলাম সিয়াম, তাহসিন হাসান দিপু, তাহমিদ আজাদ, সাবেক শিক্ষার্থী সৌভিক আহম্মেদ, প্রতিবেশী মনিরা বেগম প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে শীতকালীন সবজি : দামে উত্তাপ 

পিতাকে সিঙ্গাপুরের উদ্দ্যেশে এগিয়ে দিয়ে পুত্র পরপারে

পঞ্চগড়ে সাড়ে ১৪ লাখ টাকা দিয়েও অফিস সহায়কের চাকুরী পাননি বিদ্যালয়ের জমিদাতার মেয়ে

কোটচাঁদপুর উপ-সহকারী কৃষি অফিসার জানেন না চাষির নাম

দীর্ঘ শ্বাসকষ্টের পর আমেরিকা মহাদেশের প্রথম পোপ ‘পোপ ফ্রান্সিস’ মারা গেছেন

বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে যশোর শহর আ.লীগের মোমবাতি প্রজ্জ্বলন 

রাণীনগরে জি-৯ কলা চাষে সাড়া ফেলেছে সুফলা নওগাঁ

বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামী গ্রেফতার : বিদেশী মদ উদ্ধার

চট্টগ্রাম-৮ আসন উপনির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি !

রাজশাহী মহানগরীর সিডিসি ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের সভা