বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে : আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র‌্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধারা।

১৯৭১’এ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ পরিবারের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকের বিশ লাখ টাকা নিয়ে লাপাত্তা এনজিও জেশ ফাউন্ডেশন

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণের দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

রাণীশংকৈলে বহুলাচিত মাদ্রাসা ছাত্র শিশু মিলন অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার

ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

সিংড়ায় মা ও শিশু হাসপাতাল নির্মাণ করা হবে : পলক

সাতক্ষীরায় ভুয়া ডাক্তার সহ দুইজনের কারাদন্ড ও জরিমানা

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহীদ শেখ গ্রেফতার

তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন