বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রক্তাক্ত পদ্মের স্মৃতি- রিদয়ান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

 

বিলের মাঝে পদ্ম ফুল,

দেখে আমি হলাম ব্যাকুল।

ইচ্ছে আমার হারিয়ে যেতে,

নাও নিয়ে পদ্মবিলের মাঝেতে।

পদ্ম পাতার সবুজ কোলে,

জল টলমল, মধুর দোলে।

এই সৌন্দর্য যেন বলছে কথা,

বিলের জলেই জেগেছে স্বপ্নের ব্যথা।

রক্তাক্ত পদ্মের শিহরণ দেখে,

মনে পড়ে ইতিহাসের রক্তস্রোতে।

দেখে আমি এই রক্তাক্ত পদ্ম,

মনে পড়ে সেই,

৭১-এর রফিক, সালাম, বরকত,

২৪-এর আবু সায়িদ আর মুগ্ধ।

দিয়েছে তারা প্রাণ অকাতরে,

তাদের স্মৃতি লুকিয়ে হৃদয়ের ভাঁজে।

তারা ছিল এই দেশের আলো,

তাদের গল্পে ভরা সবুজ মাঠ-কালো।

যাদের জন্য পেয়েছি এই দেশ,

তারা আজ যেন নিঃশেষ।

তবু তাদের রক্তের রং লাল পদ্ম হয়ে,

আজো হাসে বিলের কোলে।

তাদের জন্য মনে বলে,

গাইতে চাই এক জীবনের গান।

তারা যে আমার বাংলার গল্প,

তারা যে আমার পদ্মের প্রাণ।

 

এই কবিতা বাংলার প্রকৃতি ও ইতিহাসের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ এবং আমাদের দেশের সৌন্দর্য সবসময় আমাদের গর্বের উৎস। আশা করি, এই কবিতাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।

সংগ্রহ : আকিবুজ্জামিন

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরদার বাহাদুর নগর রোড নং ১ এর উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার হাত বাড়ালেন পুলিশ 

উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের এটিএম উদ্বোধন করলেন পঞ্চায়েত প্রধান মাসকিনা মমতাজ বেগম

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থান সহ ৭ দফা দাবী

দেবহাটায় উত্তরনের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন

ময়মনসিংহে বন্ধন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

পাইকগাছায় বজ্রপাতে নি’হত নারী, আহত ৩

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৯৯ জনকে আসামী করে মামলা দায়ের

বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার 

ধামইরহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ