বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেই পাশে যার,সমাজ সেবা আছে তার,বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা -সীতাকুণ্ড ইউএনও রফিকুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সীতাকুন্ডে জাতীয় সমাজসেবা দিবস ‘২৫ ইং বিনান কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।

২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়ে সীতাকুণ্ড সদর বাজার প্রদিক্ষন করার মাধ্যমে দিবস উদযাপনের সূচনা করা হয়।

এতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত উক্ত দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,ব্যান বেইস প্রোগ্রামার সুলতানা রাজিযা, বক্তব্য রাখেন, কাকলি ক্লাবের এম ও এইচ কাইয়ুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড উপজেলার সমন্বয়ক আব্দুল্লাহ আল ইমরান।

উক্ত অনুষ্ঠানে ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা করে অনুদানের চেক, ৬ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়।

বক্তারা বলেন , আত্মমানবতার সেবায় জাতীয় সমাজসেবা অধিদপ্তর ৫৪ ক্যাটাগরিতে দেশের ১ কোটি ২৬ লক্ষ মানুষ উপকার ভোগী। এই অধিদপ্তর হতদরিদ্র নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছে। গরীব কেউ কঠিন রোগে আক্রান্ত,যে কোন প্রতিবন্ধী,কর্মহীন বৃৃদ্ধ সহ সমাজের অনেক অবহেলিত মানুষের উপকারে কাজ করে আসছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আগুনে দগ্ধের পাঁচ দিন পর যুবকের মৃত্যু; পরকীয়ার জেরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

নাটোরে ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১২

কাশিয়ানীতে বৃদ্ধ কর্তৃক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ 

পদত্যাগ না করায় ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষককে হত্যার হুমকির অভিযোগ 

ধ র্ষ নে ব্যর্থ হয়ে দু’তলা ছাদ থেকে ফেলে দেয়া হলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে 

মহসীন ফাতেমা সিদ্দিকী ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষনা : সভাপতি কায়সার, সম্পাদক তাইসির

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩

যশোর বাহাদুরপুরের ঐতিহ্যবাহী মেঘদুত ক্লাবের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ২০ মে সারাদেশে কলম বিরতি ঘোষণা দিলো বিএমএসএফ

ঝিনাইদহে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত