বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীমান্ত দিয়ে পাচারকালে ৬টি ভারতীয় গরু জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলার অমরখানা সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে নীলফামারী ৫৬ বিজিবি। আটক করা গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা দেখানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সদর উপজেলার বোর্ডবাজার এলাকার বাজারে ছয়টি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজার নির্দেশনায় একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করেন। পরে ছয়টি গরু সেখান থেকে আটক করে অমরখানা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আটক গরুগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ 

ঢাকার পোষা প্রাণীদের জন্য এই প্রথম শুরু হচ্ছে ক্যাট র‌্যাম্পশো

ডিমলায় ব্যবসায়ীর গোডাউন থেকে ২২টন সরকারি চাল জব্দ

নানা কার্যক্রমে এগুচ্ছে সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার 

যশোর সদর উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা

ঝিনাইদহ -৪ আসনের এমপি আনার হত্যা মামলার আসামী গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

চারণ কবি সাইফুল ইসলাম (সাবু) স্মৃতি সংসদের কমিটি গঠন

ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

শৈলকুপা সাব-রেজিস্ট্রার, দলিল লেখকসহ ১৯ জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলা

পাবনা’র ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মী খু’ ন