বাংলাদেশ সকাল
সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় উপজেলায় তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। (সোমবার) ২০ই জানুয়ারি বেলা ১১টায় ৩০ মিনিটিতে উপজেলা প্রশাসনের এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য শীর্ষক পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।

এ সময় তিনি বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল দেবহাটা উপজেলা গড়ে তুলতে চাই। সবকিছুর মধ্যেও সুন্দর উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফল ভাবে শেষ হওয়ায় তিনি এ কার্যক্রমে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

আরও উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি প্রমুখ,এই অভিযানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রতিটি নাগরিক যেন তার বসবাসের স্থান এবং সকল ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জের বুুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন পরিদর্শন করলেন ইউএনও তাহমিনা

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন 

যৌনকর্মীরা চোরাবালির শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটির সেক্রেটারি বিশাখা

পাঁচ শত বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু 

গাজীপুরে কারখানা সমূহের ভয় ও ত্রাসের অপর নাম মোহাম্মদ আলী

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ও বিভাগের ভোক্তা অধিকার দিবস পালন

চলনবিলের শুটকি নিয়ে ব্যস্ত শ্রমিকরা

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থান সহ ৭ দফা দাবী

স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শংকিত বাঙালি জাতি – শাহাব উদ্দীন

পাইকগাছায় ক্রেতাদের ঠকানোর অভিযোগে তেলের পাম্পসহ দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা