বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সিইসি’কে স্মারকলিপি প্রদান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার সাবেক তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবী ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি।

দাবি আদায়ে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এন এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

এ সময়ে সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, বরগুনায় আগে তিনটি সংসদীয় আসন ছিল। বিগত আওয়ামী লীগ সরকার একটি বাদ দিয়ে দুটি সংসদীয় আসন করে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শেখ হাসিনা সরকার বরগুনার একটি আসন কেটে দেয়।

নেতারা আরও অভিযোগ করেন, এ কারণে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হয় দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার এ জনপদ। জনস্বার্থে তা আবারও পুনর্বহালের দাবি জানান সংগঠনের নেতারা।

এ সময় আইনগত জটিলতা নিরসনের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন সিইসি।

এ সময় বরগুনা জেলা সমিতির সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু, সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিক,উপদেষ্টা ডা. সুলতান আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হোসাইনসহ সংগঠনের নেতারা উপস্হিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র‍্যাংক ব্যাজ পরিধান করে দিলেন নেত্রকোনা পুলিশ সুপার 

মেহেরপুরে দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি; আহত ৬

রেলের প্রতীক্ষায় জেলাবাসী, দৃশ্যমান কক্সবাজারের আইকনিক রেলস্টেশন

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন শিক্ষক; অভিভাবক মহলের ক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দুলুর 

রাণীনগরে র‌্যাবের অভিযানে ৩৯০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডাসারে শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

গঙ্গাচড়ায় উদ্দীপন এনজিও কর্তৃক নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষক গ্রেফতার