ডেস্ক নিউজ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর কর্তৃক অদ্য ২৬/০২/২০২৫ তারিখ আকিজ কলেজিয়েট স্কুল, নাভারণ, যশোর এ “মাদক অপরাধ দমনে শুধুমাত্র আইনের প্রয়োগই যথেষ্ট নয়” এর পক্ষে ও বিপক্ষে যুক্তি বিষায়ক মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করা হয়।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মো: আসলাম হোসেন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম, যশোর এম এম কলেজর সহকারী অধ্যাপক মো: শাহজাহান কবীর, প্রভাষক মো: মেহেদী হাসান।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো: কামরুজ্জামান।
বিতর্ক প্রতিযোগিতায় আকিজ কলেজিয়েট স্কুল, নাভারণ, যশোর চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেন এবং সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ, যশোর রানার আপ হয়।




















