বাংলাদেশ সকাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক ১, অর্থদন্ডসহ ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোরে মাদকবিরোধী অভিযানে একজনকে আটক করে অর্থদন্ডসহ ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে ৮ মার্চ, শনিবার যশোরা জেলার কোতয়ালী মডেল থানাধীন জি ব্লক হোল্ডিং নং-৬৪ উপশহর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে একজন আসামীকে গ্রেফতার করা হয়।

আসামী যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জি ব্লক হোল্ডিং নং-৬৪ উপশহর এলাকার মৃত আক্তারুজ্জামান এর ছেলে মোঃ আব্দুর রহমান হাসু (৪৩)। আসামীর নিকট থেকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাজাঁ  উদ্ধার করা হয়। আসামীকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০/- (আটশত) টাকা অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাহাত খান, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।

সর্বশেষ - এক্সক্লুসিভ