বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম এর বিরুদ্ধে বিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ও বিভিন্ন অনিয়মের তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

জানা যায়, শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণের জন্য মাথাপিছু ১০ কেজি করে ৩ হাজার ৭শত ৩০টি কার্ড বরাদ্দ দেয়া হয়। কিন্তু সঠিক ভাবে তালিকা তৈরি না করে নিয়মবহির্ভূত ভাবে নিজস্ব লোক ও আত্মীয় স্বজনদের মাঝে চালের কার্ড বিতরণ করে। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা ট্যাগ অফিসারকে কোন কিছু না বলেই চাল উত্তোলন করে ভোরবেলায় ইউনিয়ন পরিষদে তা রাখা হয়। পরবর্তী সেটি বিতরণেও ট্যাগ অফিসারকে অবগত করা হয়নি। এছাড়াও বরাদ্দের পরিমান বিজিএফের চাল ইউনিয়ন পরিষদে নিয়ে আসা নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে। চাল উত্তোলনের সিন্ডিকেট সদস্য আব্দুল জলিলকে দিয়ে স্লিপের চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রিরও অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা বিগত সময়ে অর্থ আত্মসাৎ সহ নানা দুর্নীতি অপকর্মের বিষয় তুলে ধরে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানান। পরে শেরপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত অভিযোগ দাখিল করেন অত্র ইউনিয়নের জনসাধারণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চুরির ঘটনায় যুবলীগ নেতাকে পুলিশে দিলেন বাবা

কাচ্চি

অশান্ত মনিপুর, রাজ্যের দুই জনগোষ্ঠীর জঙ্গিদের লড়াইয়ে মৃত্যু ৫

সীতাকুন্ডে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া দৃষ্টিনন্দন ঘর পেলেন ১৫৭ পরিবার

দুবাইয়ের বাসস্থান খাতে বড়লোকদের ব্যয় হবে ৪৪০ কোটি ডলার

শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে পুরুষ সংবেদনশীল কর্মশালা 

নাটোর বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

বেনাপোল পৌরসভার এপ্রিল-জুন নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত

যুক্তরাষ্ট্র আ.লীগের নামে ১৪ই এপ্রিল সভা অবৈধ ও অসাংগঠনিক;  ৯৭ সদস্যের প্রতিবাদ ও যৌথ বিবৃতি