বাংলাদেশ সকাল
সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে সারাদিনে দু-বার কাজ বন্ধ করল ভুক্তভোগী কৃষকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা পৌরসভার সুগার ক্যান্ট সেন্টার থেকে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলীহাট জিসি রোড পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তার কাজ চলছে। রাস্তার দু-ধারে থাকা কৃষকদের জমি থেকে শতভাগ মাটি খনন করে রাস্তা প্রশস্তরের কাজে ব্যবহার করেছে ঠিকাদার।

রোববার (২৩ মার্চ) কৃষকরা তাদের ক্ষতিপূরনের দাবীতে সকাল ও বিকেলে মাটি খননের কাজ বন্ধ করে দেয়। পরে বাধ্য হয়ে কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

ভুক্তভোগী এক কৃষকের ছেলে বাংলাদেশ সেনাবাহিনী সদস্য মোঃ আসাদ বলেন, ২০/৩০ হাজার টাকা মাটি ভরাট করতে গেছে৷ মাটি খনন করায় জমির প্রচুর ক্ষতি হয়েছে। ব্যাপক সার দেওয়ার পরও আগের মতো আবাদ (কৃষি) হচ্ছে না। এক বছর আবাদ করতে পারিনি। জমির উর্বরতা নষ্ট হয়েছে। আমার সব মিলিয়ে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

কৃষক আসাদুজ্জামান বলেন, আমার অনুমতি ছাড়াই আমার দুই শতক জমির মাটি তারা খনন করেছে। আমি কোনো ক্ষতিপূরন পাইনি। এছাড়া সেখানে উপস্থিত থাকা প্রায় ১০ জন কৃষক বলেন, আমাদের অনুমতি না নিয়েই তারা মাটি খনন করেছে। আমাদের জমির উর্বরতা নষ্ট হয়েছে। আমরা হিয্যানুযারী ক্ষতিপূরণ দাবী করছি এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা ঠিকাদারকে কাজ করতে দিব না।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মুনসেফ বলেন, কৃষকরা কোনো ক্ষতিপূরণ পাবে না। তারা উপজেলা, জেলা এলজিইডির সাথে কথা বলুক।  উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে ৪০ ভাগ মাটি রাস্তা সংলগ্ন কৃষকের জমি থেকে ও ৬০ ভাগ মাটি বাইরে থেকে ভরাটের নিয়মের বিষয়ে সম্প্রতি জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, হ্যাঁ এই নিয়মটি থাকবে। অনেক জায়গায় দোকান আছে, বাসা আছে, কানভার্ট ও পুকুর আছে, এই জায়গাগুলোতে তো ঠিকাদার মাটি পাবেনা। ওইজন্য ওইরকম কন্ডিশন করে দেয়া থাকে। যেহেতু বাইরে থেকে মাটি আনতে টাকা আছে, তাহলে সে (ঠিকাদার) বাইরে থেকে আনবে। কৃষকদের ক্ষতিগ্রস্ত করে নিবে কেন ? গত রোববার (১৬ মার্চ) জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানকে জনস্বার্থে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক অ্যাড: মেহেদী হাসান মিঠু।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ সা. সম্পাদক ওবায়দুল কাদের এর সাথে সোমনাথ সাহার  ফুলেল শুভেচছা বিনিময়

আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী

আমতলীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খামারিদের সাথে মতবিনিময় ও ইঁদুর নিধন সভা অনুষ্ঠিত 

প্রভাবশালী ভূমিদস্যুের নেতৃত্বে রেলওয়ের কলোনীতে জোড়পূর্বক ৫’শ পরিবারকে উচ্ছেদের অভিযোগ

বাজার মনিটরিং কমিটি গঠন করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

বেওয়ারিশ রোগী ও পূর্নবাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্ভোধন

টঙ্গী বিশ্ব ইজতেমা আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে : আইজিপি

দেবহাটা সহকারী কমিশন (ভূমি)অভিযানে অবৈধ নেট, পাটা অপসারণ

বগুড়ায় অনৈতিক কাজে রাজি না হওয়ায় মায়ের হাতে মেয়ে খুন, ২৩ দিন পর লাশ উদ্ধার