বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় সংবাদদাতা :

পঞ্চগড়ের  আটোয়ারী উপজেলার সাতখামার সুগার ক্যন্ট সেন্টার হতে বটতলী পর্যন্ত রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। গত দুইদিন (২৩ ও ২৪ মার্চ) ধরে এভাবে কাজটি করা হচ্ছে।

জানা যায়, প্রায় ৯ কিলোমিটার এ রাস্তার কাজটি করছেন ঠাকুরগাঁওয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান জাকা এন্ড এস এ জেভি। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্ন মানের খোয়া ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাকিমের নেতৃত্ব বালু’র অনিয়মটি করা হচ্ছে বলে জানা যায়। স্থানীয় কতিপয় নেতাদের সমর্থনে তিনি এমনটি করছেন।

স্থানীয়রা জানান, বালু দিয়ে রাস্তার কাজটি করার নিয়ম থাকলেও বালুর অস্তিত্ব খুঁজে পাওয়া কষ্টকর। মাটির ভিড়ে মাঝেমধ্যে অল্প বালু দেখা যাচ্ছে। এভাবে কাজ চলতে থাকলে রাস্তাটির স্থায়িত্ব হবেনা।

এ বিষয়ে জানতে মোস্তাকিম এবং উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সালকে ফোন করা হলে তারা কেউই রিসিভ করেননি। পরে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানকে বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকারী রাস্তা দখল করে ফুচকার দোকান

নাটোরে কোটি টাকা সমমূল্যের হিরোইন উদ্ধার 

রামগড়ে স্বাস্হ্য সহকারীর বাড়িতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি

আলোচনায় থাকা পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর; যা আনা হয়েছে 

যশোর সদর উপজেলার সকল পদের ভোট স্থগিত

দীর্ঘ দিন পলাতক লস্কর ইউপি চেয়ারম্যান বিপাকে ইউনিয়নবাসী

মানবিক সহযোদ্ধাদের অর্থায়নে হতদরিদ্রদেরকে রমজানের সামগ্রী বিতরন

সাংবাদিকরা হলেন দেশ ও জাতির জাগ্রত বিবেক : পলক

যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা

রাণীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা